back to top

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারি গ্রেফতার 

kbctgbd
১৩ নভেম্বর ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধিঃ

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মিরান শেখ(২৮) ও মোঃ জুয়েল মোল্যা(২৮) নামের ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মিরান শেখ(২৮) জেলার লোহাগড়া পৌরসভার রামপুর (নিরিবিলি পার্ক পাড়া) গ্রামের মৃত ফরিদ শেখের ছেলে ও মোঃ জুয়েল মোল্যা(২৮) একই গ্রামের মোঃ আক্তার মোল্যার ছেলে। মঙ্গলবার রাতে লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের নিরিবিলি পিকনিক স্পটের পশ্চিম পার্শ্বের ২ নং গেটের সামনে রামপুর কচুবাড়িয়া গামী পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ টিটু আলি, এসআই (নিঃ) মোঃ মোঃ অহিদুর রহমান ও এএসআই(নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মিরান শেখ(২৮) ও মোঃ জুয়েল মোল্যা(২৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে অপর এক অভিযানে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইমরান আলী(২৪) ও মোঃ উজ্জল হোসেন(২৬) নামের ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ইমরান আলী(২৪) যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পটুয়াখালী পূর্বপাড়া গ্রামের মোঃ কামাল হোসেনের ছেলে ও মোঃ উজ্জল হোসেন(২৬) একই গ্রামের মোঃ বেল্লাল হোসেনের ছেলে। গত ১২ নভেম্বর রাত সাড়ে ১০ টার দিকে জেলার সদর থানাধীন পৌর এলাকার হাতির বাগান মোড় নতুন বাস স্ট্যান্ডে জনৈক মিন্টু দাস এর সেলুনের সামনে পাকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইমরান আলী(২৪) ও মোঃ উজ্জল হোসেন(২৬) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২৫(পঁচিশ) বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানান অভিযান পরিচালনাকারি পুলিশ সদস্যরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

এবার মোদির সঙ্গে ত্রিবেদীর বৈঠক!

ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর...

ছাত্র হত্যার দায় এড়াতে নতুন ‘কৌশল’ শেখ হাসিনার!

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হত্যার...

হাসিনাকে ফেরানোর প্রশ্নে ভারত কেন চুপ?

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর...

ঢাকায় ‘র’ প্রধান, তারেক-ত্রিবেদী বৈঠক- রহস্য কী?

বাংলাদেশ-ভারত সম্পর্ক যখন শেখ হাসিনাকে ঘিরে টানাপোড়েনের মধ্যে, তখন...

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

সর্বশেষ