back to top

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লোকালয়ে খাবারের সন্ধানে গিয়ে বানর আটক

kbctgbd
১৩ নভেম্বর ২০২৪ ৯:৫০ পূর্বাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ের বসতঘর থেকে একটি প্রাপ্তবয়স্ক বানর উদ্ধার করা হয়েছে। বানরটি কয়েক মাস ধরে মানুষের বাসাবাড়িতে ঢুকে ক্ষতিসাধন করত। এ বানরটি নিয়ে এলাকায় মানুষ আতঙ্কে ছিলেন।

মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার রামনগরের মণিপুরিপাড়া এলাকা থেকে বন বিভাগ ও বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের যৌথ অভিযান পরিচালনা করে লোকজন বানরটিকে উদ্ধারের পর রিজার্ভ ফরেস্টের লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যান।

রামনগর এলাকার বাসিন্দা বর্ণা রানি দেব বলেন, ‘প্রায় দু–তিন মাস বানরটি এলাকায় ঘুরাফেরা করছে। প্রায়ই মানুষের ঘরবাড়িতে ঢুকে যায়। মানুষের ঘরের জিনিসপত্র ক্ষতি করে। আমাদের এলাকায় অনেক শিশু আছে। আমরা এই বানরটিকে নিয়ে অনেক আতঙ্কে থাকতাম। আজ সকালে আমাদের বাড়িতে বানরটি ঢুকে গেলে আমরা ঘরের সব দরজা বন্ধ করে বন বিভাগে খবর দেই। পরে বন বিভাগ ও বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন এসে এটি ধরে নিয়ে গেছেন।’

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘এই বানরটির বিষয়ে জানার পর আমাদের লোকজন সেখানে যান। বানরটি প্রাপ্তবয়স্ক হওয়ায় এটিকে কৌশল করে খাঁচায় খাবার দিয়ে কষ্টের বিনিময়ে ধরতে হয়েছে। বানরটি সুস্থ অবস্থায় রয়েছে। আমরা বানরটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করে দেব।’

বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, বানররা দল বেঁধে থাকে, এটি একটি দলছুট বানর। খাবারের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে এসে অনেক দিন ধরেই রয়েছে বলে ধারণা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ঢাকায় ‘র’ প্রধান, তারেক-ত্রিবেদী বৈঠক- রহস্য কী?

বাংলাদেশ-ভারত সম্পর্ক যখন শেখ হাসিনাকে ঘিরে টানাপোড়েনের মধ্যে, তখন...

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

একসঙ্গে ৭ মন্ত্রীর নতুন দায়িত্ব, চাপের মুখে সরকার?

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির...

যে ঘটনায় হারুনের ওপর চটেছিলেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি...

হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৫৫ 

দেশে হামের প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায়...

সর্বশেষ