back to top

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মেয়র আতিকসহ ৪ জন রিমান্ডে

kbctgbd
১৩ নভেম্বর ২০২৪ ৬:১৮ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক পৃথক মামলায় ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের ৫ দিন ও অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এছাড়া উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক এমপি উপাধ্যক্ষ ড. আবদুস শহীদের ৩ দিন ও অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৩ নভেম্বর) সকালে আসামিদের আদালতে আনা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আসামিদের রিমান্ড চেয়ে শুনানি করা হয়। আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত তাদের জামিন নামঞ্জুর করে এসব আদেশ দেন।

উত্তরা পূর্ব থানার বকুল মিয়া হত্যা মামলায় আতিকুলের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক মাহমুদুর রহমান। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত ১৮ জুলাই উত্তরা আজমপুর বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ছাত্র-জনতার মিছিলে নির্বিচারে গুলির মুখে মাথায় গুলিবিদ্ধ হন বকুল মিয়া। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী মনিকা আক্তার বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করেন।

উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা আইনের মামলায় উপাধ্যক্ষ ড. আবদুস শহীদের সাতদিন এবং একই থানার আরেক বৈদেশিক মুদ্রা আইনের মামলায় আমজাদ হোসেন খানের সাতদিনের রিমান্ড আবেদন করা হয়।

উপাধ্যক্ষ ড. আবদুস শহীদের মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৯ অক্টোবর রাতে উত্তরা ১০ নং সেক্টরের ২ নং রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে নগদ তিন কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, এক হাজার ৯৫৩ ইউএস ডলার, এক হাজার ১২০ কানাডিয়ান ডলার, এক হাজার ১০০ ইউরো, তিন হাজার ১১৭ কাতার রিয়াল, পাঁচ হাজার ৩০০ থাই বাথ, ৫০০ মেক্সিকান ডলার এবং ৫০ হংকং ডলার, তিন হাজার রুপি উদ্ধার করা হয়।

এছাড়াও প্রায় ৮৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার ও বার উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩০ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা আইনের ২৩(১) ধারায় মামলা দায়ের করা হয়।

আমজাদ হোসেনের মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ নভেম্বর দুপুরে আমজাদ হোসেনের উত্তরা পশ্চিম থানাধীন ১১ নং সেক্টরের ভাড়া বাসায় আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। অভিযানে বাসা থেকে এক কোটি ৯ লাখ ৩৪ হাজার টাকা, ২২টি এক ইয়ান, ১৩টি ৫ ইয়ান, ৬টি ১০ ইয়ান, তিনটি ২০ ইয়ান, তিনটি ৫০ ইয়ান, ৯২টি ১০০ ইয়ান, চারটি ১০০ থাইবাথ, চারটি এক মালয়েশিয়ান রিংগিট, একটি ৫০ সৌদি রিয়াল, ৬টি ১০০ সৌদি রিয়াল, ১৩টি ৫০০ সৌদি রিয়াল, সাতটি বিভিন্ন ব্রান্ডের ঘড়ি ও ১১টি আইফোন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।

এদিকে, গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেন গুলিতে নিহতের মামলায় মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেন গুলিতে নিহত হন।এ ঘটনায় তার মা আলেয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় গত ৬ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৮ জনকে আসামি করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ঢাকায় ‘র’ প্রধান, তারেক-ত্রিবেদী বৈঠক- রহস্য কী?

বাংলাদেশ-ভারত সম্পর্ক যখন শেখ হাসিনাকে ঘিরে টানাপোড়েনের মধ্যে, তখন...

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

একসঙ্গে ৭ মন্ত্রীর নতুন দায়িত্ব, চাপের মুখে সরকার?

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির...

যে ঘটনায় হারুনের ওপর চটেছিলেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি...

হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৫৫ 

দেশে হামের প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায়...

সর্বশেষ