kbctgbd
১৩ নভেম্বর ২০২৪ ৬:০৩ পূর্বাহ্ণ
মোস্তাফিজুর রহমান,চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর বন্দর থানার ৩৮ নং ওয়ার্ডস্খ কলসি দিঘীরপাড় পুলিশ ফাঁড়ি সংলগ্ন মুজাহিদ বিরিয়ানি হাউজের পূর্ব পার্শ্বে আপ্যায়ন ঝাল বিতানে বাড়ির মালিক জসিম উদ্দিন অবৈধভাবে গ্যাসের সংযোগ নিয়েছেন এমন একটি অভিযোগ উঠছে বাড়ির মালিক জসিম উদ্দিনের বিরুদ্ধে।জানেন না গ্যাস কোম্পানির কর্মকর্তরা।গত ৯ নভেম্বর সন্ধায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অবৈধ গ্যাসের সংযোগ।
এবিষয়ে দোকান মালিকের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও দোকান মালিক মনিরের দেখা মেলেনি।পরে আপ্যায়ন ঝাল বিতানের কর্মচারির কাছে জানতে চাইলে তিনি খবর বাংলা ২৪ কে বলেন,দোকান ভাড়া নেয়ার সময় বাড়ির মালিক নিজেই দোকানের জন্য গ্যাস সংযোগ বের করে দিয়েছে।এখনে তো দোকান মালিকের কোনো দোষ দেখছি না।বাড়ির মালিকরা অবৈধভাবে গ্যাস সংযোগ দিবে এর জন্য দোকান মালিকরা তো দায়ী নয় বলে জানান।
এব্যাপারে বাড়ির মালিক জসিম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তার অভিযোগ অস্বীকার করে বলেন,দুই মাস আগে দোকানটি ভাড়া নিয়েছে,৩হাজার টাকার জন্য তো আমার গ্যাস লাইনটি কাটুক তা কখনোই আমি চাই না।আমি গতকাল ১০ নভেম্বর বিকেলে বলেছি দোকানটি ছেড়ে দেয়ার জন্য। অবৈধভাবে গ্যাস সংযোগের ব্যাপারে আবারও জানতে চাইলে তিনি বলেন,গ্যাসের লাইনটি বিচ্ছিন্ন করে দিতাছি এখানে তো আর বলার কিছু থাকে না বলে জানান।
এবিষয়ে গ্যাস কোম্পানির প্রকৌশলী সৈয়দ আবু নসর সালেহ এর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি খবর বাংলা ২৪ কে বলেন,আপনি একটু কষ্ট করে ঠিকানাটি মেইল করুন। আমরা ব্যবস্থা নিচ্ছি বলে জানান তিনি।
গত ১০ নভেম্বর দুপুরে বাড়ির মালিক জসিম উদ্দিন বলেছিলেন,গ্যাসের লাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে, এমন মন্তব্য করেন তিনি। আজ ১৩ নভেম্বর সকাল ১১টায় আপ্যায়ন ঝাল বিতানে গেলে দেখা যায় গ্যাসের লাইনটি বিচ্ছিন্ন না করে পুনরায় লাইনের গ্যাস দিয়ে রান্না কার্যক্রম চালাচ্ছেন দোকান মালিক।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।