back to top

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে স্বর্ণ ও টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

kbctgbd
১২ নভেম্বর ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ

মোনতাহেরুল হক আমিন,বাঁশখালী প্রতিনিধিঃ

বাঁশখালীতে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগে মোঃ ওসমান (২০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৭নং সরল ইউনিয়নের ১নং ওয়ার্ড মঞ্জুর বর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোঃ ওসমান ওই এলাকার মোঃ হারুনের পুত্র।

গ্রেফতারকৃত আসামিরা হলো নিহতের বড় ভাই মোঃ রিদওয়ানুল হক (মানিক), অপরজন একই এলাকার মৃত হারুন রশীদের পুত্র মোঃ মাহমুদুল্লাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ পূর্বে মোঃ ওসমান নামে এই ছেলেটি তার চাচা শহিদুল ইসলামের বসতঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে বিষয়টি স্বীকার করে এবং স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেয়। কিন্তু এরপরেও বিষয়টি নিয়ে ৫/৬ জন লোক তাকে বেধড়ক মারধর করে।

এতে ওসমান গুরুতর আহত হয়। পরে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের মা রাবেয়া বেগম বলেন, আমার ছেলেকে কে বা কারা মারধর করেছে সেটা জানিনা। মারধর করে রাতের আঁধারে বাড়ির পাশে ফেলে যায়। আহত অবস্থায় উদ্ধার করে আমি আর আমার ছেলে মোঃ মানিকসহ হাসপাতালে নিয়ে আসি তাকে। সেখানে ডাক্তার মৃত ঘোষণা করেছে।

নিহতের মা রাবেয়া আরও বলেন, আমার একজন ছেলেকে কারা মেরে ফেলেছে। আর এদিকে আরেক ছেলে মোঃ মানিককে পুলিশ গ্রেফতার করে ফেলেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে এ ঘটনায় নিহতের ওসমানের ভাইয়ের গ্রেফতার নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। যদিও পুলিশ বলছে বিষয়টি তদন্ত চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ঢাকায় ‘র’ প্রধান, তারেক-ত্রিবেদী বৈঠক- রহস্য কী?

বাংলাদেশ-ভারত সম্পর্ক যখন শেখ হাসিনাকে ঘিরে টানাপোড়েনের মধ্যে, তখন...

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

একসঙ্গে ৭ মন্ত্রীর নতুন দায়িত্ব, চাপের মুখে সরকার?

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির...

যে ঘটনায় হারুনের ওপর চটেছিলেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি...

হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৫৫ 

দেশে হামের প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায়...

সর্বশেষ