kbctgbd
১১ নভেম্বর ২০২৪ ১:২৪ অপরাহ্ণ
শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার ৬ নং জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম সুমনকে (৪৪) ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেফতার করেছে পুলিশ। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান চেয়ারম্যানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৪ আগষ্ট লোহাগড়া শহরের কুন্দশী চৌরাস্তা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে হামলার ঘটনায় দায়েরকৃত নাশকতার মামলায় সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে জয়পুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।