kbctgbd
১০ নভেম্বর ২০২৪ ৭:৪৭ পূর্বাহ্ণ
মোঃ হাসান মিয়া,পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার কাশীনাথপুর ইউনিয়ন শাখার উদ্যোগে,৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ র্যালি ও আলোচনা সভা করেছেন। শনিবার ৯ই নভেম্বর বিকেল তিনটায় কাশীনাথপুর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভা সঞ্চালনায় রেজাল্ট করিম খান ও শামসুর রহমান মানিক সভাপতি কাশিনাথপুর ইউনিয়ন যুবদল সঞ্চালিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব কাজী রফিকুল ইসলাম সাবেক সভাপতি কাশীনাথপুর ইউনিয়ন বিএনপি ও সহ-সভাপতি সাঁথিয়া উপজেলা বিএনপি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , জনাব ইদ্রিস আলী মুন্সী সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান কাশীনাথপুর ইউনিয়ন কাজী রফিকুল ইসলাম সাবেক সভাপতি কাশীনাথপুর ইউনিয়ন বিএনপি ও সহ-সভাপতি সাঁথিয়া উপজেলা বিএনপি এ ম আল মজনু মিয়া সাবেক সভাপতি সাঁথিয়া উপজেলা ছাত্রদল। ও এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস মানুষের মন থেকে মুছেনি’এই দিবস জাতির ঐক্যের দিন। এই চেতনাকে আবার পুনঃস্থাপিত করতে হবে। খাতাপত্র থেকে মুছে ফেলা হলেও দেশের মানুষের মন থেকে মুছে দেওয়া যাবেনা। বক্তারা আরও বলেন, ৭নভেম্বরকে মনে-প্রাণে ধারণ করতে হবে। কারণ ৭নভেম্বর বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের সূচনার দিন। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে এ দেশের মানুষ ভালোবাসে বলেই দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় সিপাহি- জনতা বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।