back to top

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির নেতাকর্মীরা মানুষকে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে হয়রানি করেনা- লোহাগাড়ায় খোকন চৌধুরী

kbctgbd
৯ নভেম্বর ২০২৪ ৫:০৭ অপরাহ্ণ

লোহাগাড়া প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মানুষকে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে হয়রানি করেনা। মানুষের জায়গা জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করেনা বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ছলিম উদ্দিন খোকন চৌধুরী।

শনিবার বিকেলে লোহাগাড়া উপজেলা যুবদল আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভা ও করনীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তিনি এমন মন্তব্য করেন।

উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হকের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক মুসলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন চৌধুরী সোহেল।

এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৫ আসনটি ধানের শীষ মনোনীত প্রার্থীকে বিজয়ী করে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানকে উপহার দিতে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক এম. আবুল কাশেম, উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম জাকারিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাহাদুর চৌধুরী, উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মকছুদুর রহমান, উপজেলা যুবদল নেতা হেলাল উদ্দিন, নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি বেলাল কোম্পানি সহ আরো অনেকেই বিশেষ অতিথির বক্তব্য রাখেন।পরে দলের দুঃসময়ে কারা নির্যাতিত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে...

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা, কলকাতায় জড়ো হচ্ছেন আ.লীগ নেতারা

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার...

প্রাথমিক শিক্ষার মান বদলাতে বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলারের প্রকল্প

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং শিশুদের...

পৃথিবীর মহাকর্ষে ধরা পড়ল নতুন ‘মিনি চাঁদ’

পৃথিবীর আকাশে চাঁদ তো একটাই, তবে এবার সেই চাঁদের...

নারী ক্রিকেটারদের জন্য সুখবর

মা হওয়ার কারণে যেন থেমে না যায় ক্রিকেট ক্যারিয়ার...

সর্বশেষ