back to top

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৬ যুবক আটক

kbctgbd
৮ নভেম্বর ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে চুরি, ছিনতাই, মাদক ক্রয়-বিক্রয় ও সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ৬ যুবককে আটক করা হয়েছে।

অভিযানকালে আটককৃত যুবকদের কাছ থেকে নগদ অর্থ, ১৯টি মোবাইল ফোন, মাদক সেবনের সরঞ্জাম, গাজাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটককৃত ৬ যুবক এবং তাদের কাছ থেকে উদ্ধার করা মালামাল শুক্রবার (৮ই নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা।

আটককৃতরা হলেন, শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের মকবুল হোসেনের ছেলে মো. ফাহিম (৩০), সোনার বাংলা রোডের, আমির হোসেনের ছেলে মনির হোসেন (২৬), সাতগাঁও এলাকার মো. খোকন মিয়ার ছেলে মো. শিপন মিয়া (২৫), হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার তাজুল ইসলামের ছেলে তানভীর ইসলাম (২১) ও মাধবপুর উপজেলার নূর মিয়ার ছেলে মোখলেস মিয়া (৩০)।

সেনাবাহিনী সূত্রের বরাতে জানা গেছে, শ্রীমঙ্গল সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন সাজ্জাদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানা গেছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান সেনাবাহিনীর শ্রীমঙ্গল ক্যাম্পের পক্ষ থেকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় ৬ যুবককে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে...

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা, কলকাতায় জড়ো হচ্ছেন আ.লীগ নেতারা

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার...

প্রাথমিক শিক্ষার মান বদলাতে বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলারের প্রকল্প

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং শিশুদের...

পৃথিবীর মহাকর্ষে ধরা পড়ল নতুন ‘মিনি চাঁদ’

পৃথিবীর আকাশে চাঁদ তো একটাই, তবে এবার সেই চাঁদের...

নারী ক্রিকেটারদের জন্য সুখবর

মা হওয়ার কারণে যেন থেমে না যায় ক্রিকেট ক্যারিয়ার...

সর্বশেষ