back to top

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জলদস্যুদের গুলিতে মাঝি নিহত, ১৯ জেলে অপহৃত

kbctgbd
৮ নভেম্বর ২০২৪ ৬:৫৬ পূর্বাহ্ণ
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের উপকূলে বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে মোকাররম হোসেন নামে এক জেলে নিহত হয়েছেন। এ সময় ট্রলারসহ ১৯ জেলেকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) গভীর রাতে বঙ্গোপসাগরে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে এ ঘটনা ঘটেছে। নিহত মাঝি মোকাররম হোসেন (৪৫) কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিমুদ্দিন সিকদারপাড়ার বাসিন্দা।

অক্ষত অবস্থায় ফিরে আসা জয়নাল উদ্দিন নামের এক জেলে বলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মুহাম্মদ ইসমাঈলের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার ২১ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে অস্ত্রধারী জলদস্যুরা হামলা চালায় ট্রলারে। এতে মাঝি মোকাররম গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর জলদস্যুরা আমাকে ও গুলিবিদ্ধ মাঝি মোকাররমকে আরেকটি ট্রলারে তুলে দেয়। পরে অন্যান্য জেলেসহ ট্রলারটি অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা।

ভুক্তভোগী এই জেলে বলেন, ঘটনায় গুলিবিদ্ধ জেলেকে অন্য ট্রলারের সহযোগিতায় উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে বাঁশখালী এলাকায় মৃত্যু হয়। তার মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

মহেশখালী থানার ওসি কায়সার হামিদ জানান, বুধবার দিবাগত রাতে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের হামলায় গুলিবিদ্ধ হয়ে এক মাঝির মৃত্যুর খবর স্থানীয়দের মাধ্যমে শুনেছি। গুলিবিদ্ধ ওই জেলেকে উদ্ধার করে ট্রলার মালিক বাঁশখালী উপকূল দিয়ে চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃ্ত্যু হয়। এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

ঘটনাটি নিশ্চিত করে আজ বেলা সাড়ে ৩টার দিকে কোস্ট গার্ড কক্সবাজার জোনের ইনচার্জ মোহাম্মদ তারেক জানিয়েছেন, অপহরণের শিকার জেলেদের উদ্ধার ও জলদস্যুদের সন্ধানে নৌবাহিনী ও কোস্ট গার্ড বঙ্গোপসাগরে যৌথ অভিযান চলমান রেখেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ঢাকায় ‘র’ প্রধান, তারেক-ত্রিবেদী বৈঠক- রহস্য কী?

বাংলাদেশ-ভারত সম্পর্ক যখন শেখ হাসিনাকে ঘিরে টানাপোড়েনের মধ্যে, তখন...

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

একসঙ্গে ৭ মন্ত্রীর নতুন দায়িত্ব, চাপের মুখে সরকার?

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির...

যে ঘটনায় হারুনের ওপর চটেছিলেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি...

হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৫৫ 

দেশে হামের প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায়...

সর্বশেষ