back to top

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়া প্রশাসনের অভিযানে ফাঁকা ফুটপাত

kbctgbd
৬ নভেম্বর ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া প্রশাসনের উচ্ছেদ অভিযানের পর থেকে হকার ও যানজটমুক্ত শহর পেয়ে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছেন সাধারণ মানুষরা। এ জন্য উপজেলা ও পুলিশ প্রশাসনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন পৌরবাসী। জানা গেছে, কুলাউড়া পৌর শহরের ব্যস্ততম এলাকা বাসস্ট্যান্ড থেকে উত্তরবাজার পর্যন্ত যানজটমুক্ত রাখতে ও ফুটপাত দখলমুক্ত করতে গত সোমবার উচ্ছেদ অভিযান চালায় উপজেলা ও পুলিশ প্রশাসন। ফুটপাতে যাতে হকার আবারও না বসে সে জন্য অভিযানের পরদিন মঙ্গলবারও তদারকি করেন প্রশাসনের কর্মকর্তারা।

বুধবার দুপুরে পৌর শহর ঘুরে দেখা যায়, অবৈধ পার্কিং ও ফুটপাতে হকার মুক্ত থাকায় শহর প্রায় পুরোপুরি ফাঁকা। নেই কোলাহল। ফাঁকা ফুটপাত দিয়ে স্বাচ্ছন্দ্যে চলাচল করছেন পথচারীরা।উপজেলা ও পুলিশ প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌরবাসী। তারা বলছেন, শুধু একদিন অভিযান চালালে হবে না। অভিযান অব্যাহত থাকতে হবে। তা না হলে এই অভিযান কোনো কাজেই আসবেনা।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম আপছার বলেন, ফুটপাতে এখন আর কোনো হকার বসতে পারবেনা। সাধারণ মানুষরা ফুটপাত দিয়ে যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন- সেলক্ষে পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ করবে।

শহরের যানজট কমানোর পাশাপাশি সৌন্দর্য ও নিরাপদ করতেই এমন উদ্যোগ জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ্ জহুরুল হোসেন বলেন, কুলাউড়া শহরকে সুশৃঙ্খলভাবে ও যানজটমুক্ত করতে পুলিশ ও শহরবাসীকে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলার দায়িত্বে থাকা ইউএনও মো. মহিউদ্দিনের নির্দেশে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

একসঙ্গে ৭ মন্ত্রীর নতুন দায়িত্ব, চাপের মুখে সরকার?

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির...

যে ঘটনায় হারুনের ওপর চটেছিলেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি...

হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৫৫ 

দেশে হামের প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায়...

হাসিনাকে ফেরাতে ভারতের ওপর বাংলাদেশের চাপ

বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া...

সর্বশেষ