kbctgbd
৬ নভেম্বর ২০২৪ ১১:২৬ পূর্বাহ্ণ
কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধিঃ
যশোর-চুয়াডাঙ্গা ভায়া কালীগঞ্জ- কোটচাঁদপুর জীবননগর রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে যশোর কালীগঞ্জ ও চুয়াডাঙ্গা মোটর মালিক সমিতি। ২০২০ সালের ৬ ডিসেম্বর হতে প্রায় ৪৭ মাস ধরে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় একাধিক বার সংবাদ প্রকাশিত হলেও টনক নড়েনি কতৃপক্ষের। যার কারণে চরম ভোগান্তি ও হতাশায় সাধারণ যাত্রীরা।
বিভিন্ন সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা মালিক সমিতির বাস নিয়মিত চুয়াডাঙ্গা থেকে সরাসরি যশোর পর্যন্ত চলাচল করে থাকে। অপরদিকে কালীগঞ্জ ও যশোর মালিক সমিতির বাস যশোর থেকে ছেড়ে এসে চুয়াডাঙ্গা পর্যন্ত চলাচল করে। উভয়পক্ষের মালিক সমিতির ভেতরে দ্বন্দ্ব তৈরি হওয়ায় যশোর ও কালীগঞ্জ বাস মালিক সমিতির বাস হাসাদাহ পর্যন্ত চলাচল করছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। হাসাদহ বাজারটি একটি বাস টারমিনালে পরিনত হয়েছে ।২০১৩ সালে ঠিক এরকম অবস্থার সৃষ্টি হয়। তখন সমস্যার সমাধান হতে দীর্ঘ সময় লাগে। আবারও মালিক সমিতির দ্বন্দ্বে
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।