back to top

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেশন অনুষ্ঠিত

kbctgbd
৫ নভেম্বর ২০২৪ ২:১৪ অপরাহ্ণ

মো:নাঈমুর রহমান,নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানসিক স্বাস্থ্য বিষয়ক ‘হিলিং থ্রো এক্সপ্রেশন’ শীর্ষক সেশন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) একাডেমিক ভবন-২ এর কনফারেন্স রুমে এই সেশনের প্রথম আয়োজন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘হিলিং থ্রো এক্সপ্রেশন’ সেশনের লক্ষ্য শিক্ষার্থীদের আবেগ প্রকাশের সুযোগ তৈরি করা এবং মানসিক সুস্থতা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে সহায়তা করা। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য এক নিরাপদ ও সমর্থনমূলক পরিবেশ তৈরির আশাবাদ ব্যক্ত করছি, যা তাদের মানসিক চাপ কমাতে এবং সুস্থ জীবনযাত্রার পথে অগ্রসর হতে সহায়তা করবে। এসময় তিনি শিক্ষার্থীদের জীবন চলার পথে সঠিক বন্ধু নির্বাচনের পরামর্শ দেন।

নোবিপ্রবি মেডিকেল সেন্টারের চীফ মেডিকেল অফিসার (প্রশাসন) ড. মো. মফিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. ড. আতিকুর রহমান ভূঞা। সেশন আলোচক হিসেবে ছিলেন মেডিকেল সেন্টারের সাইকোলজিস্ট মো. আবু তারেক।

প্রসঙ্গত, সাম্প্রতিক কোটা আন্দোলন ও ভয়াবহ বন্যা পরিস্থিতি বাংলাদেশের শিক্ষার্থীদের মানসিক স্থিতি ও আবেগের জায়গায় গভীর প্রভাব ফেলেছে। এ প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধারের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক পর্যায়ে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশেষ এই সেশনটি পরিচালিত হয়েছে। ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে এই সেশন অনুষ্ঠিত হবে, যা শিক্ষার্থীদের মানসিক চাপ ও ট্রমা কাটিয়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

একসঙ্গে ৭ মন্ত্রীর নতুন দায়িত্ব, চাপের মুখে সরকার?

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির...

যে ঘটনায় হারুনের ওপর চটেছিলেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি...

হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৫৫ 

দেশে হামের প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায়...

হাসিনাকে ফেরাতে ভারতের ওপর বাংলাদেশের চাপ

বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া...

সর্বশেষ