back to top

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বহুমুখী প্রতিভাবান গারাংগিয়া হযরত ছোট হুজুর কেবলা

kbctgbd
৪ নভেম্বর ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ

ফানাফিল্লাহ হক জিহাদী,বিশেষ সংবাদদাতাঃ

 

গারাংগিয়া হযরত ছোট হুজুর কেবলা কুত্বে মাদার বহুমুখী প্রতিভাবান ব্যক্তিত্ব হযরত আলহাজ্ব শাহ মাওলানা আবদুর রশিদ হামেদী ছিদ্দিকী (রহ.)। তাঁর অভিভাবক বড় ভাই হযরত বড় হুজুর কেবলা ১৯২০ সালে গারাংগিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলে তিনি এই মাদ্রাসায় শিক্ষা জীবন শুরু করেন। পরবর্তীতে আরও উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে চট্টগ্রাম দারুল উলুম মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে কৃতিত্বের সাথে শিক্ষা জীবন সমাপ্ত করেন। অতঃপর গারাংগিয়া মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন। প্রধান শিক্ষক তথা আউয়াল ছাহেব হুজুর হিসেবে সর্বমহলে পরিচিত হন। ভারতের উত্তরপ্রদেশ থেকে বিশ্বখ্যাত সুফি ব্যক্তিত্ব হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ হামেদ হাসান আলভী (রহ.) প্রকাশ আজমগড়ী হযরত প্রতি বছরের ন্যায় চট্টগ্রামে তরিকতের সফরে আসলে অভিভাবক হযরত বড় হুজুর কেবলা হযরত ছোট হুজুর কেবলাকে আজমগড়ী হযরতের নিকট তরিকতে দাখিল করায়ে নেন ১৯২৮ সালে।

সে হতে হযরত ছোট হুজুর কেবলা গারাংগিয়া মাদ্রাসায় খেদমতের পাশাপাশি তরিকত রেয়াজতে রাতদিন সময় দিতে থাকেন। এ দীর্ঘ সময়ে গারাংগিয়া মাদ্রাসার খেদমতের পাশাপাশি জনকল্যাণে সামাজিক দায়িত্বও পালন করে গেছেন। শিরক বেদআতমুক্ত তরিকতের বৈশিষ্ট্য হল, রাত-দিন ২৪ ঘণ্টায় ৬ ঘন্টা মোরাকাবা তথা ধ্যানে সময় দিতে হবে কামালিয়ত হাসিল করতে গেলে। হযরত ছোট হুজুর কেবলা ফজর, মাগরিব, এশারের পর দীর্ঘ সময় মোরাকাবায় সময় দিতেন। হযরত ছোট হুজুর কেবলা জীবনে একাধিক বার হজ্বব্রত পালন করেন। ১ম বার ১৯৫১ সালে, ২য় বার ১৯৭৪ সালে, ৩য় ও সর্বশেষ বার ১৯৭৮ সালে। শেষ বারের হজ্বে আমারও হযরত ছোট হুজুর কেবলার ছোহবত পাওয়ার সৌভাগ্য হয়।

তিনি গারাংগিয়া মাদ্রাসার আউয়াল ছাহেব তথা প্রধান মাওলানা হিসেবে দীর্ঘ ৪০ বছর সময় অতিবাহিত করেন। অতঃপর বড় ভাই অভিভাবক হযরত বড় হুজুর কেবলা অধ্যক্ষ/সুপারের পদ থেকে অবসরে গেলে হযরত ছোট কেবলা সুপারের পদে আসীন হন। পরবর্তীতে সুপারের পদ থেকে অবসরে এসে মাদ্রাসা কমিটি সভাপতির হাল ধরেন।

আজমগড়ী হযরত সর্বশেষ বার ১৯৫৫ সালে অতিবৃদ্ধ বয়সে ভারত থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম সফরে আসলে চন্দনপুরা জমিদার এয়ার আলী খান এর বাসভবনে অবস্থানকালে তাঁর কয়েকজন বুজুর্গ মুরিদকে খেলাফত দানে ভূষিত করেন। তৎমধ্যে হযরত ছোট হুজুর কেবলা অন্যতম।

হযরত ছোট হুজুর কেবলা ছিলেন বহুমুখী প্রতিভাবান ব্যক্তিত্ব। তিনি ছাত্র সাধারণ জনগণকে ধর্মীয় জ্ঞান দানের পাশাপাশি বাস্তব জীবন এবং স্বাস্থ্যগত আদেশ উপদেশ পরামর্শ দান করতেন। ১৯৭৭ সালে ২১ অক্টোবর বড় ভাই হযরত বড় হুজুর কেবলা ইন্তেকাল করে গেছেন। স্বভাবতই হযরত ছোট হুজুর কেবলার উপর তরিকত, শরীয়ত, মাদ্রাসাসহ বহুমুখী দায়িত্ব এসে পড়ে। হযরত ছোট হুজুর কেবলার দায়িত্ব বহুগুণ বেড়ে যায়। ১৯৮০ এর দশকে তেওয়ারী হাট থেকে গারাংগিয়া পর্যন্ত শাহ মজিদিয়া রোড হযরত ছোট হুজুর কেবলার প্রচেষ্টার ফসল। গারাংগিয়া মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন, মসজিদ, খানকাহ, এতিমখানা দালান নির্মাণ, মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা হযরত ছোট হুজুর কেবলার প্রচেষ্টার ফসল। হযরত ছোট হুজুর কেবলা বড় হুজুর কেবলার পাশাপাশি অসংখ্য বুজুর্গ আলেম ছাত্র রেখে যান। তিনি বিভিন্ন মতাদর্শকে একীভূত করে ইসলামী ঐক্যের পক্ষে কাজ করেছিলেন।

২০০৩ সালে ৪৩২ পৃষ্টাব্যাপী তাঁর বড় ভাই অভিভাবক হযরত বড় হুজুর কেবলার জীবনীগ্রন্থ রচনায় একাধিক বার তার কারামতের বর্হিঃপ্রকাশ ঘটে। এমনিতে হযরত ছোট হুজুর কেবলার কারামতের ভান্ডার বিশাল।

হযরত ছোট হুজুর কেবলা ১৯৯৪ সালে ৪ নভেম্বর শুক্রবার সকালে গারাংগিয়াস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ঐ সময় তার বয়স প্রায় শতের কাছাকাছি হবে। ঐ দিনই আছরের পর কয়েক লাখ লোকের সমাগমে জানাযা হয়। জানাযার পর হযরত বড় হুজুর কেবলার কবরের পাশেই হযরত ছোট হুজুর কেবলাকে সমাহিত করা হয়।

হযরত ছোট হুজুর কেবলার বহুমুখী প্রতিভার মধ্যে অন্যতম একটি ছিল লেখালেখি তথা প্রকাশনার দিক দিয়েও গুরুত্ব দেয়া। তিনি ‘আল ইসলাম’ নামকরণে গারাংগিয়া থেকে একটি ইসলামিক ম্যাগাজিন বের করেন। ছোট ছোট কয়েকটি ধর্মীয় কিতাবও বের করেন। হযরত সৈয়দ আবদুল বারী (রহ.) আল হাসানী ওয়াল হোসাইনী দু’বার করে জীবনীগ্রন্থ উর্দু থেকে বাংলা অনুবাদে সময় দেন। এতে হযরত ছোট হুজুর কেবলা ‘পেশ কালাম’ লিখে দেন। এ পেশ কালাম হযরত সৈয়দ ছাহেব হুজুরের শান মান নিয়ে আবেগ প্রবণ বক্তব্য ফুটে উঠে। ১৯৮৯ সালে লিখিত হযরত ছোট হুজুর কেবলার এই পেশ কালাম গত ২০২০ সালে প্রকাশিত হযরত সৈয়দ ছাহেব হুজুরের উপর আমার রচিত গ্রন্থে ছাপানো আছে।

হযরত ছোট হুজুর কেবলার ইন্তেকাল পরবর্তী বাদ আসর এই অঞ্চলে স্মরণীয় জানাযা। হযরত ছোট হুজুর কেবলার জানাযায় কয়েক লাখ লোকের সমাগম হয়। এমনকি গারাংগিয়া মাদ্রাসা ময়দান, এলাকার লোকজনের বাড়ী ঘর, উঠান, ডলুনদীর দু’দিকে জানাযার কাতার হয়েছিল। আমারও চট্টগ্রাম শহর থেকে রওনা দিয়ে জানাযায় উপস্থিত থাকতে সৌভাগ্য হয়।

হযরত বড় হুজুর কেবলা তার সহোদর ছোট ভ্রাতা হযরত ছোট হুজুর কেবলা বয়সে ১০ বছরের ব্যবধান হয়েও গারাংগিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আউয়াল ছাহেব হিসেবে সম্বোধন করতেন। বড় ভাই অভিভাবক হিসেবে নাম ধরে সম্বোধন করে ডাকা অনেকটা স্বাভাবিক। কিন্তু হযরত বড় হুজুর কেবলা দুই শব্দে আউয়াল ছাহেব সম্বোধন করে গেছেন। ছোট ভাই হয়েও খুবই মূল্যায়ন করতেন। ছাহেব শব্দটি আরবি থেকে উৎপত্তি হয়ে উর্দু ও বাংলায় ব্যবহৃত হচ্ছে। ১৯৭০ এর দশকে এসে হযরত বড় হুজুর কেবলা দুর্বল হতে থাকলে নিজের মুরিদগণকে হযরত ছোট হুজুর কেবলার নিকট পাঠিয়ে দিতেন।

অপরদিকে হযরত বড় হুজুর কেবলার ইন্তেকাল পরবর্তী হযরত ছোট হুজুর কেবলার ইন্তেকাল পর্যন্ত ১৭ বছর অভিভাবক বড় ভাই হযরত বড় হুজুর কেবলার প্রতি অতীব কৃতজ্ঞতা প্রকাশ করে গেছেন। বড় হুজুর কেবলা ছোট হুজুর কেবলার পিতাও নন; পীরও নন। সারা জীবন বড় ভাই অভিভাবক ছিলেন। কিন্তু এই ১৭ বছর হযরত বড় হুজুর কেবলার প্রতি যেভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে গেছেন তা অনুকরণীয় অনুসরণীয়।

১৯৬০ এর দশকে ছাত্র জীবনে গারাংগিয়া হযরত বড় হুজুর কেবলার নিকট মুরিদ হওয়ার সৌভাগ্য হয়। সেই হতে হযরত বড় হুজুর কেবলার পাশাপাশি হযরত ছোট হুজুর কেবলার ছোহবত লাভ করে আসছিলাম। হযরত ছোট হুজুর কেবলার সাথে দীর্ঘ ২৭ বছরের ছোহবতে বারে বারে ছবক তওয়াজ্জু নেয়ার সৌভাগ্য হয়।

লেখক: আহমদুল ইসলাম চৌধুরী প্রাবন্ধিক, গবেষক, কলামিস্ট

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

একসঙ্গে ৭ মন্ত্রীর নতুন দায়িত্ব, চাপের মুখে সরকার?

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির...

যে ঘটনায় হারুনের ওপর চটেছিলেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি...

হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৫৫ 

দেশে হামের প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায়...

হাসিনাকে ফেরাতে ভারতের ওপর বাংলাদেশের চাপ

বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া...

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

একসঙ্গে ৭ মন্ত্রীর নতুন দায়িত্ব, চাপের মুখে সরকার?

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির...

যে ঘটনায় হারুনের ওপর চটেছিলেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি...

হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৫৫ 

দেশে হামের প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায়...

হাসিনাকে ফেরাতে ভারতের ওপর বাংলাদেশের চাপ

বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া...

সর্বশেষ

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

একসঙ্গে ৭ মন্ত্রীর নতুন দায়িত্ব, চাপের মুখে সরকার?

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির...

যে ঘটনায় হারুনের ওপর চটেছিলেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি...

হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৫৫ 

দেশে হামের প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায়...