kbctgbd
৪ নভেম্বর ২০২৪ ৬:৪৭ অপরাহ্ণ
তানসেন আবেদীন,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার ও বাজারজাত রোধে শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা ও প্রায় ১৯ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়।
সোমবার (৪ নভেম্বর) শহরের কালিরবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. রাহাত উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আরও উপস্থিতি ছিল জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি দল।
তারা জানান, পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে কালিবাজার খান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা এবং এ সময় প্রায় ১৯ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়।পলিথিন ব্যাগের উৎপাদন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।