kbctgbd
১ নভেম্বর ২০২৪ ৫:৪৪ অপরাহ্ণ
রাকিবুল ইসলাম সুমন,স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুন্দরবন ইউনিয়ন শাখার আয়োজনে ইউনুস আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার ১লা নভেম্বর বিকাল ৩ টায় এক সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেলা বিএনপি’র সদস্য ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন , বাগেরহাট জেলা বিএনপির সদস্য মোংলা পোর্ট পৌর সভার সাবেক মেয়র পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জুলফিকার আলী,জেলা বিএনপির সদস্য শেখ আব্দুল হালিম খোকন, থানা বিএনপির সিনিয়র আহবায়ক শেখ রুস্তম আলী, মোংলা থানা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান হাওলাদার, রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক আউয়াল সর্দার সহ উপজেলা,এবং পৌর নেতৃবৃন্দ। সুন্দরবন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ ইসমাইল মুছাল্লী খোকনের সভাপতিত্বে প্রধান আলোচক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন,আমরা কাজ করতে চাই, বিগত আওয়ামী লীগ সরকার জনগণ ও গণতন্ত্রকে ভূলন্ঠিত করেছিল । একজন এমপি নির্বাচিত হয় পাঁচ বছরের জন্য তারপরে তার কাজ হচ্ছে জনগণকে সাথে নিয়ে কাজ করা । আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার চেতনা বলে সর্বক্ষেত্রে লুণ্ঠন করেছে । আইনের শাসন মূল্যবোধ সব কিছু ভূলান্ঠিত হয়েছিল । এদেশের মানুষের মুখে আমরা অন্ন, বস্ত্র,শিক্ষা চিকিৎসা এবং বাসস্থান তুলে দিতে চাই । আমরা চাই শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে মানুষের বেঁচে থাকুক।
কোন ধরণের সংঘাত নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে শান্তি-সম্প্রীতি গড়ে তুলুন, দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে সহায়তা করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ নির্দেশনা বাস্তবায়নে ৫আগস্টের পর থেকে মোংলা-রামপালের তৃনমুলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে কাজ করে যাচ্ছেন স্থানীয় বিএনপি।প্রায় দেড় যুগ পরে খোলা ময়দানে অনুষ্ঠিত বিশাল এ সমাবেশে বক্তারা বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা সকল নেতা-কর্মী-সমর্থকদের মাঝে ছড়িয়ে দিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও সম্প্রীতির বন্ধন সৃষ্টিতে এ সমাবেশ করা হচ্ছে। এতে দলীয় নেতা-কর্মীরা একদিকে উজ্জীবিত হচ্ছেন, অপরদিকে সংঘাত এড়িয়ে সম্প্রীতি গড়তে সচেষ্ট হচ্ছেন সকলে। সমাবেশে পৌরসভাসহ উপজেলার ৬টি ইউনিয়নের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকদের সমাগম ঘটে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।