back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ধানের ক্ষেত: দুশ্চিন্তায় কৃষকেরা

kbctgbd
১৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৪ অপরাহ্ণ

মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া প্রতিনিধিঃ

পানিতে ডুবে আছে মাঠের ধান,তছনচ হয়ে গেছে সবজি ক্ষেত।গত তিন দিনের টানা বৃষ্টিতে কক্সবাজারের কুতুবদিয়ায় ৬ টি ইউনিয়নে তলিয়ে গেছে আমন ও আউশ ধান ক্ষেতের নিচু জমি। হঠাৎ করে এমন বৃষ্টিতে কষ্টের রোপণ করা আমন ধানের জমি হারিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেক কৃষক। চারা লাগানোর পর থেকে সঠিক পরিচর্যার মাধ্যমেই বেড়ে উঠছিল সোনালি আমন ধান। কিন্তু হঠাৎ করেই টানা তিন দিনের বৃষ্টিপাত যেন সব কিছু তচনচ করে দিয়েছে। কৃষকদের সঙ্গে আলাপকালে জানা যায়, অনেকেই ধার-দেনা করে ধান আবাদ করেছেন। এই বৃষ্টি তাদের হাসি, ঘুম কেড়ে নিয়েছে। চরম হতাশা আর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে দেখা যায়, ধানের জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। অনেকেই জমির কাছে বসে দুশ্চিন্তা করছেন।এদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে খোঁজ নিয়ে জানা গেছে, অতিবৃষ্টির কারণে খাল-বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে মাঠের ধান পানিতে তলিয়ে গেছে। ফলে দ্রুত পানি নিষ্কাশন না হলে ধানের ক্ষেত টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে বলে মনে করছেন কৃষকেরা।

ক্ষতিগ্রস্ত কৃষক মছিদুল্লাহ বলেন, গত দুই দিনের টানা বৃষ্টির পানি বেড়ে যাওয়া আমার ৪০ শতক রোপন করা আমন ধানের জমি তলিয়ে গেছে। তিনি বলেন, আমরা কৃষক মানুষ কৃষি কাজই আমাদের পেশা। এখন এভাবে আমাদের জমি তলিয়ে গেলে আমরা ব্যাপক ক্ষতিরমুখে পড়ব। কৃষক জয়নাল বলেন, আমার প্রায় ১শ শতক আমন ধানের জমি প্রায় এক ফুট পানির নিচে তলিয়ে গেছে। কয়েকদিন পানি স্থায়ী হলে সব ধান নষ্ট হয়ে যাবে। কৃষক কবির মিয়া জানান ৮০ শতক জায়গায় আমন চাষ করেছিলাম। আমার বেশিরভাগ জমির ধান এখন পানির নিচে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলার কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, টানা বৃষ্টিতে কৃষকের আউশ ধান ৩৮৪ হেক্টর, আমন বীজতলা ২৪ হেক্টর, আমন ধান ১১৯ হেক্টর ও সবজি ৫ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে।এছাড়াও প্রায় বন্য সহনশীল ব্রি ধান-৫২ আবাদ করলে আউশ ও আমনের ক্ষয়ক্ষতির পরিমান কিছুটা কম হবে বলে আশা করা যায়।ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

দুই ট্রেনের ভয়াবহ দুর্ঘটনা, নিহত বেড়ে ৬৪

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৪...

প্লাস্টিক বর্জ্যে বিপন্ন সৈকত, সচেতনতা ফেরাতে ১২ ‘বর্জ্যমানব’

পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকত...

চট্টগ্রামে দুই হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত ডেভিড ইমনকে দুটি হত্যা মামলায় মোট সাত...

রাঙ্গুনিয়ায় বিলের পাশে মিলল দুই হাত বিচ্ছিন্ন মরদেহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন মো....

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

সর্বশেষ