kbctgbd
১৩ সেপ্টেম্বর ২০২৪ ৩:১৮ পূর্বাহ্ণ
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির সভাপতি রবিউল আউয়াল রবি ও সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে চাদাঁর টাকা ফেরতের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার১২সেপ্টেম্বন) বিকেলে বাঙ্গরা বাজারে ভুক্তভোগী ব্যবসায়ীবৃন্দের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাঙ্গরা বাজারের কয়েক শতাদিক ব্যবসায়ী ও দোকান মালিকরা অংশগ্রহণ করেন।
এ সময় মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার পতনের আগে বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেতো না। তারা প্রত্যেক ব্যবসায়ীদের থেকে গত কয়েক বছরে বিভিন্ন অজুহাতে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
তারা বলেন, এ কমিটি বিগত দিনে বাজারের কোন উন্নয়ন তো করেনি বরং বাজারটাকে বিভিন্নভাবে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। এর ফলে অনেক ব্যবসায়ীরা এখন নিঃস্ব হয়ে গেছে। তাই এখন ব্যবসায়ীদের থেকে হাতিয়ে নেওয়া সকল টাকাগুলো আমরা বাজার কমিটির কাছে ফেরত চাই।
তারা আরো বলেন, ব্যবসায়ীদের থেকে হাতিয়ে নেওয়া টাকা বাজার কমিটি ফেরত দিতে গড়িমসি বা তালবাহানা করলে সকল ভুক্তভোগী ব্যবসায়ীরা অতি দ্রুত প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও কঠোর হুশিয়ারী দেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।