kbctgbd
১১ সেপ্টেম্বর ২০২৪ ৪:০০ অপরাহ্ণ
রিপোর্টার : মোনতাহেরুল হক আমিনঃ
বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড ইত্তেহাদ এর সহ সভাপতি মনোনীত হয়েছেন বাঁশখালীর প্রবীণ আলেম চাম্বল বড় মাদরাসার পরিচালক পীরে কামেল আল্লামা শাহ আবদুল জলিল সাহেব হুজুর। গতকাল মঙ্গলবার জামেয়া দারুল মা আরিফে সরকার স্বীকৃত কওমী মাদরাসা শিক্ষাবোর্ড আন্জুমানে ইত্তেহাদ এর বিশেষ অধিবেশনে আল্লামা শাহ আবদুল জলিল সাহেবকে উক্ত পদে মনোনীত করা হয়। ইত্তেহাদ-এর সভাপতি বর্ষীয়ান আলেম আল্লামা সুলতান যওক নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে দেশের শীর্ষ আলেমরা উপস্থিত ছিলেন। অধিবেশন পরিচালনা করেন ইত্তেহাদ-এর সেক্রেটারী জেনারেল বিশিষ্ট শিক্ষাবিদ আল্লামা ওবায়দুল্লাহ হামজা।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।