kbctgbd
১১ সেপ্টেম্বর ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি একাধিক হত্যা ও মাদক মামলার আসামি অলি মুন্সিকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।এ উপলক্ষে বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শহরের কাউতলীস্থ জেলা প্রশাসক কার্যালয় সামনের সড়কে বিপুলসংখ্যক গ্রামবাসী এই মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো: জামশেদ সর্দার, মো: তাজু সরদার, কাইতলা উত্তর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বার মো: মুসা, ৪ নম্বর ওয়ার্ড মেম্বার মো: জাকির, ৩ নম্বর ওয়ার্ড মেম্বার আবু হানিফ, কাইতলা উত্তর ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির, ব্যবসায়ী মো: তানভীর হোসেন সাগর, মোহাম্মদ বশির মুন্সী, মো: সজিব মুন্সি ও মো: জহির মুনশি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘কুখ্যাত অলি মুন্সি দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে দাঙ্গা-হাঙ্গামাসহ মাদকের ব্যবসা চালিয়ে আসছে। সে ও তার পরিবারের হাতে অন্তত পাঁচটি হত্যার ঘটনা ঘটেছে। এ সবের প্রতিবাদ করলে গ্রামের সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রাণিসহ নির্যাতন করা হতো।’
বক্তারা পলাতক অলি মুন্সিসহ তার বাহিনীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে।পরে পুলিশ সুপার বরাবর অলি মুন্সির বিচারের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করে গ্রামবাসী।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।