সুদর্শন আচার্য্য ,মদন নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার মদনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। সোমবার উপজেলা পূজা উৎযাপন কমিটির উদ্যোগে সকাল ১১ টায় জাহাঙ্গিরপুর বৈশ্যপাড়া শ্রী নাম মন্দির হতে একটি শোভাযাত্রা বের হয়। শোভযাত্রাটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিহীন শেষে মদন বাজারে রাধাগোবিন্দের মন্দিরে গিয়ে শেষ হয়। শোভযাত্রা শেযে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু স্বপন কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণ সম্প্রদায়ের সভাপতি বাবু বরুণ চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জীবনলাল সরকার, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিমান বৈশ,, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি সত্যজিৎ বৈশ্য,, সাধারণ সম্পাদক সুরজিৎ সংগ্রাম প্রমুখ।


