back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কখনোই সাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করেনা – এমরান সালেহ প্রিন্স

kbctgbd
১১ আগস্ট ২০২৪ ৪:৪৯ পূর্বাহ্ণ
মোঃ মুরাদ মিয়া, (শেরপুর জেলা প্রতিনিধি)

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বর্তমান ইউনূস সরকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা, সমর্থন ও ভালোবাসা রয়েছে। তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি। তিনি ১০ আগস্ট শনিবার বিকেলে বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের পরিবার এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির পক্ষ থেকে আন্দোলনে আহত নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, আমরা মনে করি জনগণের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে ধারণ করে এই অন্তর্র্বতীকালীন সরকার আওয়ামীলীগের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করে বাংলাদেশকে যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচনমুখী প্রশাসন গড়ে তুলে অবিলম্বে গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য নিরপেক্ষ নির্বাচন দিবেন। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার প্রতিনিধি খুঁজে পাবে এবং সেই জনপ্রতিনিধিত্বশীল সরকার রাষ্ট্র ক্ষমতা এসে আওয়ামী লীগের যে রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলেছে, সেই ভেঙে ফেলা রাষ্ট্রকে মেরামত করে জনগণকে সুখী সমৃদ্ধশালী ও শোষণমুক্ত সমাজ উপহার দিবে।

তিনি দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাসা বাড়িতে হামলার বিষয়ে বলেন, স্বৈরাচার আওয়ামীলীগের পতন হওয়ার পর তারা সমাজে পেনিক সৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির, দোকানপাট ও বাসা বাড়িতে হামলা চালাচ্ছে। সেই সাথে এর দায় বিএনপির উপর চাপিয়ে দেওয়ার পায়তারা করছে। বিএনপি কখনোই সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করেন না। আমরা মনে করি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা ইতিমধ্যে পুরো দেশে বিএনপি নেতাকর্মীদের বিয়ে হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মন্দির বাসাবাড়ি ও দোকানপাট রক্ষার জন্য পাহারা বসিয়েছি।

এদিন প্রিন্স বৈষম্য বিরোধী আন্দোলনে শেরপুরের প্রথম শহীদ সদর উপজেলার চৈতনখিলা গ্রামের মাহবুব আলমের পরিবারের সাথে দেখা করেন এবং সমবেদনা জানান। পরে মাহবুব এর কবর জিয়ারত শেষে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের খোঁজখবর নেন।

এরপর সন্ধ্যায় শেরপুর জেলা বিএনপি কার্যালয়ে এক কর্মী সমাবেশে যোগ দেন। সেখানেও আন্দোলনে আহত বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীকে আর্থিক সহায়তা প্রদান করেন।

ওইসময় তার সাথে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক মোঃ হযরত আলীসহ জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুল আউয়াল চৌধুরী, শফিকুল ইসলাম মাসুদ, মামুনুর রশিদ পলাশ, ফজলুল হক তারা, এস এম শহিদুল ইসলাম, আবু রায়হান রুপন, রমজান আলীসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনাকে পাসপোর্ট ছাড়া সহজেই দেশে ফেরার পথ বলে দিলেন আসিফ নজরুল

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য...

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৮৭/৯০) নির্ধারিত সাধারণ...

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের...

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

সর্বশেষ