back to top

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কবে দেশে ফিরছেন শেখ হাসিনা, জানালেন জয়

kbctgbd
৯ আগস্ট ২০২৪ ৫:৪৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে ফিরবেন বলে জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। তাঁর দাবি, অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন হাসিনা। তবে তিনি নির্বাচনে অংশ নিবেন কিনা তা স্পষ্ট করেননি জয়। শুক্রবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এর আগে শেখ হাসিনা পদত্যাগের পরপরই জয় জানিয়েছিলেন, হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না। পরে অবশ্য তিনি জানিয়েছিলেন যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি (হাসিনা) ফিরে আসবেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে। কয়েক সপ্তাহের মারাত্মক বিক্ষোভের পর হাসিনা পদত্যাগে বাধ্য হয়ে গত সোমবার প্রতিবেশী ভারতে পালিয়ে যান। এরপর নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকার বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন এই সরকার দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বপালন করবে।

রয়টার্স বলছে, হাসিনার দেশে ফেরা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সাথে কথা বলেন। সেখানে তিনি বলেছেন, ‘আপাতত তিনি (হাসিনা) ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচন করার সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চাঁদে আছড়ে পড়ল স্পেসএক্সের রকেট

ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স–এর একটি নিয়ন্ত্রণহীন ফ্যালকন-৯...

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা অগণতান্ত্রিক

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...

আদালত চত্বরে এনসিপির বহিষ্কৃত নেতার ওপর ডিম নিক্ষেপ

প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার...

জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার...

মাঠে নেমেই জাদু দেখালেন নেইমার

ব্রাজিলের ঐতিহ্যবাহী নকআউট টুর্নামেন্ট কোপা ডু ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে...

সর্বশেষ