তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর পর মৌলভীবাজার জেলায় বিভিন্ন সরকারি স্থাপনা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগের খবর পাওয়া গেছে।

আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী বলেন, শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারিত হওয়ার পরপর মিছিল নিয়ে মৌলভীবাজার মডেল থানা, শ্রীমঙ্গল থানায় পৃথক ভাবে হামলা, অগ্নিসংযোগ ভাঙচুর করা হয়েছে । এরমধ্যে শ্রীমঙ্গল শহরের মিশন রোডস্থ সরকারের সাবেক কৃষি মন্ত্রী উপাধক্ষ্য ড. মো. আব্দুস শহীদ এমপির বাসভবনে ভাংচুর অগ্নি সংযোগ হয়, জেলার একাধিক আওয়ামীগ নেতার বাড়ি ও দোকানপাটে ভাঙচুর করা হয় ।
এদিকে শ্রীমঙ্গল থানার ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পুলিশের উপর হামলা চালানো হয়। এতে পুলিশ আত্মরক্ষার স্বার্থে টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়লে ২০/২৫ জন আন্দোলনকারী যুবকরা আহত হন।এক সময় পুলিশ পিছু হঠলে থানার ভেতরে আনদোলন কারীরা থানার ভেতর ব্যাপক ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শী বলেন, বেলা চারটার দিকে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কে অবস্থিত থানায় আগুন ও ভাঙচুর করা হয়। একইভাবে মৌলভীবাজার মডেল থানায়ও হামলা চালানো হয়।



