back to top

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে ৭২০ বোতল ফেন্সিডিল সহ আটক ২

kbctgbd
৩ জুলাই ২০২৪ ২:০৬ অপরাহ্ণ

জহিরুল ইসলাম সুমন কুমিল্লা ) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৩-০৪৫৩) সহ দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো: কাভার্ডভ্যান চালক খুলনার সোনাডাঙ্গা থানার বড় বয়রা গ্রামের আব্দুর রহমান শিকদার এর ছেলে বাবুল শিকদার ও হেলপার চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানার চরপাড়া গ্রামের মো: কাশেমের ছেলে মো: সাদেক হোসেন। বুধবার (০৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মো: জাহিদুল ইসলাম।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১১:৪৫ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: নাজিম উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পরিবহনকৃত কাভার্ডভ্যানটি বেপরোয়া গতিতে চালাতে শুরু করে।

পরে পুলিশ পেছন থেকে কাভার্ডভ্যানটিকে তাড়া করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের আলকরা ইউনিয়নের পদুয়া বাজার এলাকায় ব্যারিকেড দিয়ে ৭২০ বোতল ফেন্সিডিল সহ স্থানীয়দের সহযোগিতায় কাভার্ডভ্যান চালক বাবুল শিকদার ও হেলপার মো: সাদেককে গ্রেফতার করে। এ সময় কাভার্ডভ্যানটি সহ একটি এনড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহাসড়কের আলকরা ইউনিয়নের পদুয়া বাজার এলাকা থেকে ৭২০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘পিস্তল’ দেখিয়ে স্ত্রীর কাছে যৌতুক দাবি, গ্রেপ্তারের পর দেখা গেল সেটি ‘লাইটার’

গাজীপুরের শ্রীপুরে টিকটকে পিস্তল প্রদর্শন করে এলাকায় আতঙ্ক ছড়ানো...

রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! গ্রাম ছাড়ার নির্দেশ

নেত্রকোনা সদর উপজেলায় এক অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে...

বিশ্বের আরেক মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র...

ভাইরাল ভিডিওর ঝড়ে পদ হারালেন এনসিপি নেতা!

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিও এবং এক...

শেখ হাসিনার ভাষণ নিয়ে যা বলছে ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে...

সর্বশেষ