সুদর্শন আচার্য্য (মদন নেত্রকোনা) প্রতিনিধিঃ
মদনে মোটরসাইকেলের দুর্ঘটনায় মোঃতনয় (১৮) নামের এক দশম শ্রেণীর স্কুল ছাত্র নিহত হয়েছে।গত ২৮ জুন শুক্রবার মদন নেত্রকোনা সড়কে আলম বাজারের কাছে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আজ ০৩ জুলাই বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যায়। সে উপজেলার চানগাঁও সাহাপুর তিনবাড়ী গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।তার চাচা সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃসাইদুর রহমান বগি তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন। সে ছাহামউচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান তনয় চানগাঁও সাহাপুর তার নিজ বাড়ি থেকে উপজেলা সদরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই ছিটকে পড়ে তনয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেএ নিয়েআসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অবস্থা আরো অবনতি হওয়ায় পারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যুহয়।



