back to top

মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জবি রোভার ইন কাউন্সিল এর নেতৃত্বে রাকিব-মেহেদি

kbctgbd
২৮ জুন ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ

ইব্রাহীম খলিল, জবি প্রতিনিধি :

দেশের সর্বাধিক প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড অর্জনকারী প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিল ২০২৪-২৫ এর নতুন কমিটি গঠিত হয়েছে।

কাউন্সিলের সভাপতি পদে পরিসংখ্যান ইউনিটের মোঃ রাকিব আকন্দ এবং সাধারণ সম্পাদক পদে রাষ্ট্রবিজ্ঞান ইউনিটের মেহেদি হাসান নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৮ জুন) দুপুরে উপস্থিত সিনিয়র রোভার মেটদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন কাউন্সিল গঠিত হয়। এরপর জবি রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার কাজী ফারুক হোসেন এবং গার্ল-ইন-রোভার স্কাউট লিডার সাদিয়া আখতার কমিটি ঘোষণা করেন। তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রাক্তন সদস্যবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

নির্বাচিত নতুন কাউন্সিলে সহ-সভাপতি দু’টি পদে আইন ইউনিটের সিনিয়র রোভার মেট মোঃ রিফাত রায়হান ও ফিন্যান্স ইউনিটের সিনিয়র রোভার মেট মো: মাহবুব হাওলাদার নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী এবং ভূগোল ও পরিবেশ ইউনিটের সিনিয়র রোভার মেট অনুপম মল্লিক আদিত্য ।

অন্যান্য পদে প্রোগ্রাম সম্পাদক অর্নব সরকার, ট্রেনিং সম্পাদক নাজমুল হোসেন, অর্থ সম্পাদক মোঃ আক্কাস, গার্ল-ইন-রোভার সম্পাদক তাছনীম সরকার প্রান্তী, দপ্তর সম্পাদক ফারিহা তাসনিম মীম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আলী হায়দার আকাশ, ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাজমুল হোসেন আজাদ, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, প্রকাশণা সম্পাদক সজীব পারভেজ, বহিঃযোগাযোগ সম্পাদক মোঃ জামিল হোসেন নাহিম, পাঠাগার সম্পাদক সাদিয়া আক্তার, আপ্যায়ন সম্পাদক তমাল চন্দ্র দাস, সমাজসেবা সম্পাদক সোনিয়া আক্তার ও স্বাস্থ্য সম্পাদক লুৎফা আক্তার তামান্না নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে থাকবেন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট এর শিক্ষার্থী ও রোভার ইন কাউন্সিলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক অভিজিৎ বাড়ই।

নবগঠিত কাউন্সিলকে শুভেচ্ছা জানিয়ে জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান। এখানে যারা নেতৃত্বে আসে তাঁরা গণতান্ত্রিক উপায়ে আসে। আশাকরি সভাপতি রাকিব আকন্দ এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাঁরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের মান আরো বৃদ্ধি করবে। দেশের সর্বোচ্চ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জনের সফলতার ধারাবাহিকতা বৃদ্ধি করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বাজারের জনপ্রিয় ৮ ক্রিমে বিপজ্জনক রাসায়নিক

আজকাল ত্বক ফর্সা করার লোভে অনেকেই নানা ধরনের ক্রিম...

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ

চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এসেছে স্বস্তির খবর। দীর্ঘদিন স্থগিত...

রেমিট্যান্সে শীর্ষে তিন জেলা

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স। বৈদেশিক মুদ্রার রিজার্ভ...

ইরানকে ট্রাম্পের ‘ডু অর ডাই’ বার্তা!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া বার্তা দিয়ে বলেছেন,...

মধ্যরাতের অভিযানে বাঁচল দেশের প্রধান সমুদ্রবন্দর!

চট্টগ্রাম বন্দরের নেভিগেশন চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়া...

সর্বশেষ