তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
আজ বৃহস্পতিবার (২৭ জুন) মৌলভীবাজারের রাজনগর থানা পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।
সকালে পুলিশ সুপার রাজনগর থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক।
পরে রাজনগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে রাজনগর থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
সালাম ও অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার রাজনগর থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং থানা প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন।
পুলিশ সুপার থানার অস্ত্রাগার, থানা মালখানা, থানা ব্যরাক, মেস পরিদর্শন করেন। তিনি বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও গুরুত্বপূর্ণ মামলার ডকেট পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এরপর তিনি থানা প্রাঙ্গনে থানার অফিসার-ফোর্স এবং রাজনগর থানা এলাকার গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় পুলিশকে সহযোগিতা ও ভালো কাজের জন্য তিন জন গ্রাম পুলিশকে সম্মাননা ক্রেস্ট এবং একজনকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
থানা পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।



