back to top

মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হতাশার ড্রয়ে কোপা শুরু ব্রাজিলের

kbctgbd
২৫ জুন ২০২৪ ৪:০৪ পূর্বাহ্ণ

এরচেয়ে ভালো সুযোগ খুব একটা আসেনি গোটা ম্যাচে। ওয়ান টু ওয়ানে কেবল কোস্টারিকার গোলরক্ষক ও রদ্রিগো। সুযোগ কাজে লাগাতে পারেননি রদ্রিগো। পুরো ম্যাচেই অবশ্য ব্রাজিল ব্যর্থতার মহড়া দিয়েছে। ২০টি আক্রমণ সাজিয়েও বের করতে পারেনি কাঙ্খিত গোল। কোপা আমেরিকায় আজ মঙ্গলবার (২৫ জুন) নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল।

প্রধমার্ধে ব্রাজিলের অনবরত আক্রমণের পর দ্বিতীয়ার্ধে নিজেদের কৌশল বদলায় কোস্টারিকা। ৩-৪-১-২ ফর্মেশন থেকে ৫-৩-২ এ পজেশন পরিবর্তন করে দলটি। তাতে ব্রাজিলের আক্রমণ কমেনি। তবে, জমাট হয়েছে কোস্টারিকার রক্ষণ। প্রতিপক্ষের রক্ষণের যতটা মুন্সিয়ানা, তারচেয়ে বেশি ব্রাজিল ফরোয়ার্ডের ভুল। বামপ্রান্ত থেকে সাভিও একের পর এক বল তৈরি করে দিয়েছেন, কিন্তু সেগুলোকে পরিণতি দিতে ব্যর্থ রদ্রিগো-ভিনি-এন্ড্রিকরা।

ভাগ্যও যেন ব্রাজিলের সঙ্গে ছিল না এদিন। প্রথমার্ধে অফসাইডে বাতিল হয় গোল। দ্বিতীয়ার্ধে কখনও বারপোস্টে বল লেগে, কখনও ফুটবলাররা নিজেরা নিয়ন্ত্রণ রাখতে পারেননি শেষ পর্যন্ত। এমনকি কোস্টারিকা একটি আত্মঘাতী গোল দিতে দিতে গোলরক্ষকের দুর্দান্ত সেভে রক্ষা পায়।

ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে পরিষ্কার ফেভারিট হয়ে নামা ব্রাজিলকে তাই ফিরতে হয়েছে খালি হাতে। ‘ডি’ গ্রুপে পয়েন্ট ভাগাভাগি করে দরিভালের দলকে শুরু করতে হয়েছে কোপা আমেরিকা। ব্রাজিল ব্যর্থ হলেও কোস্টারিকাকে সফল বলতে হবে। ধারেভরে অনেক পিছিয়ে থাকা দলটির জন্য এই ড্র জয়ের চেয়ে কোনো অংশে কম নয়।

পুরো ম্যাচে সেলেসাওরা আক্রমণ করে ১৯টি। যাতে মাত্র তিনটিই ছিল অন টার্গেট। যেখানে কোস্টারিকার দুটি শট নিয়েছে, নেই কোনো অন টার্গেট। বল দখলে ছিল ৭৬-২৪ ব্যবধান। এসব পরিসংখ্যান মূল্যহীনই। কারণ, ভালো খেললেও দিনশেষে ফলই আসল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মধ্যরাতের অভিযানে বাঁচল দেশের প্রধান সমুদ্রবন্দর!

চট্টগ্রাম বন্দরের নেভিগেশন চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়া...

দামের লাগাম টানতে ভারত থেকে এলো কাঁচা মরিচ

দেশের বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকট...

“গদি বাঁচাতে ট্রাম্পের দ্বারস্থ ইনফান্তিনো”

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির...

স্কুলে ঢুকে ৩৪ ছুরিকাঘাতে শিক্ষিকা হত্যা

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের ভেতরে মাত্র...

‘আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে দাবি করা...

সর্বশেষ