back to top

মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে পিটিয়ে রাসেল’স ভাইপার সাপ হত্যা, এলাকাজুড়ে আতঙ্ক

kbctgbd
১৯ জুন ২০২৪ ৩:১৩ অপরাহ্ণ

সাইফুল ইসলাম তানভীর, আঞ্চলিক প্রতিনিধি,মানিকগঞ্জ:

এবার লোকালয়ে রাসেল’স ভাইপার সাপ প্রবেশের চেষ্টা করার সময় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় স্থানীয়দের লাঠির আঘাতে মারা পড়েছে রাসেল ভাইপার সাপ। কিছুদিন আগে এই সাপের বিচরণ চরাঞ্চলে থাকলেও এখন তা লোকালয়ে প্রবেশ করায় নতুন করে ভাবনায় ফেলেছে আতঙ্কিত এলাকাবাসীদের। বাংলাদেশে বর্তমানে যে সব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বিষাক্ত।

বুধবার (১৯ জুন) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা পাড়ে স্থানীয় লোকজন দুটি রাসেল’স ভাইপার সাপ দেখতে পায়। এর মধ্যে একটি জিও ব্যাগের ওপর দিয়ে লোকালয়ে প্রবেশ করছিল এবং অপরটি নদীর পানিতে ভাসছিল। এ সময় স্থানীয় লোকজন লোকালয়ে প্রবেশের চেষ্টা করা সাপটিকে তৎক্ষণাৎ পিটিয়ে মেরে ফেললেও পানিতে থাকা সাপটি স্রোতের সাথে ভেসে অন্যত্র চলে যায়। এতে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা সাগর সাহা জানান, বিভিন্ন সময় ফেসবুকে রাসেল ভাইপার সাপ দেখেছি। এবার বাস্তবে এ সাপের দেখা মিলল। দুপুরে নদীর পাড়ে হাটতে গিয়ে দেখি দুটি রাসেল’স ভাইপার সাপ। একটি নদী থেকে এলাকায় প্রবেশ করছে অপরটি নদীর পাড়ে ভেসে রয়েছে। সাপটিকে তৎক্ষণাৎ পিটিয়ে মেরে ফেলা হয়। কিন্তু পানিতে থাকা সাপটি স্রোতের সাথে ভেসে চলে যায়।

গোপীনাথপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকার যুবক মেহেদী হাসান শাহীন বলেন, লোকজন একটা সাপ পিটিয়ে মারতে পারলেও অপরটি পানির সাথে অন্যত্র ভেসে যাওয়ায় আমরা নদীর পাড়ের লোকজন খুব আতঙ্কে রয়েছি।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেরুবা পান্না বলেন, রাসেলস ভাইপার সাপের উৎপাত বেড়েছে বলে শুনেছি। মাঝেমধ্যে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সেও সাপ দেখা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে চাহিদা অনুযায়ী সাপে কাটা রোগীদের অ্যান্টিভেনম ইনজেকশন সীমিত। তবে জেলা মিটিংয়ে চাহিদার কথা উপস্থাপন করা হয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের চাহিদা অনুযায়ী অ্যান্টিভেনম ইনজেকশন পাব। তিনি আরও বলেন,অ্যান্টিভেনম ইনজেকশনের কার্যকরী উপকার পেতে যদি কাউকে সাপে কামড়ায় তাহলে দেরি না করে তাকে ১০০ মিনিটের মধ্যে সরাসরি হাসপাতালে নিতে হবে।

উল্লেখ্য, গত তিন মাসে বিষধর এ সাপের কামড়ে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও ঈদুল আযহার দিন (১৭ জুন) সকালে বিষধর সাপের কামড়ে উপজেলার গালা ইউনিয়নের কালই (মনিঋষি পাড়া) গ্রামে সপ্নময় নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্ত্রী হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগে...

অভিনয়জগতের আরেক নক্ষত্রের বিদায়

বাংলাদেশের টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চের পরিচিত মুখ অভিনেত্রী রিনা...

যে সিদ্ধান্ত পাল্টে দেয় রাজনৈতিক সমীকরণ

২০২৪ সালের ৪ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক সংকট এক নতুন...

বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...

চট্টগ্রাম বন্দরে কনটেইনার জাহাজ দুর্ঘটনা

চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে কর্ণফুলী নদীর মোহনায় কারিগরি ত্রুটির কারণে...

সর্বশেষ