মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের পশ্চিম দড়িপাড়ার যুব সমাজের আয়োজনে সিনিয়র ফুটবল একাদশ বনাম জুনিয়র ফুটবল একাদশ মধ্যকার ফুটবল টুর্নামেন্ট ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷
১৯ জুন বুধবার বিকাল ৪ ঘটিকার সময় পশ্চিম দড়িপাড়ার নিজস্ব মাঠে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ সাহেব আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবা মোহাম্মদ আলী বদে ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মোঃ শুকুর আলী ,শেরপুর প্রেসক্লাবের সহযোগী সদস্য ,একাত্তর বাংলা ও খবরবাংলা২৪ জেলা প্রতিনিধি মোঃ মুরাদ মিয়া ৷
এছাড়াও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ক্যাশ অফিসার মোঃ আল আমিন অন্যান্যদের মাঝে সিয়াম ,সিফাত ,মাহাবুব সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলায় অংশ গ্রহণ করেন সিনিয়র ফুটবল একাদশ বনাম জুনিয়র ফুটবল একাদশ। খেলায় ৫- ১ গোলের ব্যবধানে সিনিয়র ফুটবল একাদশ কে হারিয়ে জুনিয়র ফুটবল একাদশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অবিবাহিত দলের সজিব । টুর্নামেন্ট রেফারি মোঃ রাসেল হাসান সহকারী ম্যাচ রেফারি শিমুল এবং সওকত উল্লেখ যে,জুনিয়র ফুটবল একাদশের দলনেতা ছিলেন লিজু ,সিনিয়র ফুটবল একাদশের দলনেতা ছিলেন মমিন ৷
হিলফুল ফুযুল ইসলামিক ছাত্র সংগঠনটির সাধারন সম্পাদক মোঃ মোজাহিদুল ইসলাম সুমনের সঞ্চালনায় হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।



