মাহফূজুল করিম,লামা প্রতিনিধিঃ
সমাজের সচেতন মহলের উদ্দ্যোগে দীর্ঘদিন ঝিমিয়ে পড়া সমাজকে আবারো সু-শৃঙ্খলিত সমাজ জীবনে ফিরিয়ে আনতে উৎসবমুখর পরিবেশে বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের প্রাচীনতম মসজিদ খেদারবান মসজিদকে ঘিরে গড়ে ওঠা সমাজ ব্যবস্থা ‘খেদারবান একতা সমাজ’-এর পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে উপস্থিত হন সমাজের সর্বস্তরের মানুষ।জানা যায়,সমাজের সাধারণ সদস্যদের অনুরোধে উপদেষ্টা জাফর আলম গণ্যমান্য ব্যাক্তিবর্গদের নিয়ে ৭সদস্য বিশিষ্ট একটি বোর্ড গঠন করেন।
গত ০৭জুন(শুক্রবার)জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে সমাজের ৭সদস্য বিশিষ্ট বোর্ডের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনে প্রত্যক্ষ সমর্থন/ভোটে নুরুচ্ছফা- সর্দার, মাস্টার জিয়াউর রহমান জিয়া-সাধারণ সম্পাদক ও আবু ওমর ক্যাশিয়ার নির্বাচিত হন। উপস্থিত সমাজের সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচিত কমিটির সর্দার, সেক্রেটারি ও ক্যাশিয়ার ২৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।
তাদের তালিকা নিচে দেওয়া হলো- ১/ সরদার নুরুছফা ২/ সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন (বি,এ) ৩/ সহ-সভাপতি জাহাঙ্গীর সিকদার ৪/সহ-সভাপতি,আবু তাহের বৈদ্য ৫/সহ-সভাপতি, আব্দুল মান্নান ৬/ সহ-সভাপতি, ইব্রাহিম ৭/ সাধারণ সম্পাদক- জিয়াউর রহমান ৮/সহকারী সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম, ৯/সহকারী সাধারণ সম্পাদক-মাহফুজুল করিম ১০/ক্যাশিয়ার-আবু ওমর,১১/সহকারী ক্যাশিয়ার জসিম উদ্দিন ১২/সহকারী ক্যাশিয়ার-হাশেম উল্লাহ ১৩/সাংগঠনিক সম্পাদক-জাফর আলম ১৪/ মোঃ নুরুল হক-সহযোগী সাংগঠনিক সম্পাদক ১৫/মোহাম্মদ বুলবুল, সহযোগী সাংগঠনিক সম্পদ ১৬/নুরুল ইসলাম সাহেব,ধর্ম বিষয়ক সম্পাদক ১৭/জনাব, শাহ আলম,ধর্ম বিষয়ক সম্পাদক ১৮/আবদুচ ছালাম,প্রচার সম্পাদক ১৯/মোশাররফ হোসেন সাহেব,সহযোগী প্রচার সম্পাদক ২০/মোহাম্মদ রাশেল সাহেব,সহযোগী প্রচার সম্পাদক ২১/রিদুয়ানুল ইসলাম রিজু,সহযোগী প্রচার সম্পাদক ২২/মনির হোসেন সদস্য ২৩/আব্দুল কাদের সাহেব,সদস্য ২৪/জনাব মোঃফোরকান,সদস্য ২৫/নুরুল ইসলাম,সদস্য।
নব নির্বাচিত সমাজ কমিটির সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক হেলাল উদ্দীন বি,এ বলেন,আমরা সকলে মিলেমিশে একটি সুন্দর ও মডেল সমাজ বিনির্মাণের চেষ্টা করি।সমাজের সকল ধরণে বিশৃঙ্খলা প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।বর্তমানে যুব সমাজ মাদক,জুয়ায় নিমজ্জিত।অভিভাবকদেরকে তার সন্তানের ব্যাপারে খোঁজ রাখতে ও অপরাধ নির্মুলে সহযোগীতার অনুরোধ জানান।
উপদেষ্টা জাফর আলম বলেন,অনেক বাধা প্রতিকূলতার মধ্যদিয়ে সমাজ পরিচালনা কমিটি পূঃণর্গঠন সম্পন্ন হয়েছে। নব গঠিত ২৫ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দরা আগামী দুই বছর ০১জুন-২৪ইং হইতে ৩০শে মে-২৬ইং পর্যন্ত সমাজ পরিচালনার দায়িত্ব পালন করবেন।সমাজ পরিচালনা কমিটির নির্বাচনে আন্তরিকতাপূর্ণ সহযোগীতা করায় সমাজের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানান।তিনি আরো বলেন,সবার আন্তরিক সম্মিলিত প্রচেষ্টা,যথাযথ দায়িত্ব পালন,স্বাধীনভাবে মতামত পেশ ,সৌহার্দপূর্ণ আচরণের মাধ্যমে সমাজব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবেন বলে আমরা আশাবাদী।



