back to top

মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নগরীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন

kbctgbd
১৪ জুন ২০২৪ ৯:৩১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম নগরীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।

গত ১৩ জুন বৃহস্পতিবার রাতে নগরীর আগ্রাবাদ এক্সেস রোডস্থ গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারের সী ওয়ার্ল্ড কনভেনশন হলে বর্ণাঢ্য এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম ওসমান গনি চৌধুরীর সভাপতিত্বে এবং উপদেষ্টা সাংবাদিক এমরানুল ইসলাম মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বশর গ্রুপের চেয়ারম্যান ও সিইও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবুল বশর আবু।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বনফুল এন্ড কোম্পানীর জেনারেল ম্যানেজার সমাজ সেবক আমানুল আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাসেল, বিএএফ শাহীন কলেজের সিনিয়র শিক্ষক মো. আহসান উল্লাহ, ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের জেলা সভাপতি লায়ন মো. ফারুক আহমেদ, বিজয় টিভির চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মোরশেদ হোসেন, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি মনজুর আহমেদ, সহ সভাপতি সেলিম উল্লাহ, অর্থ সম্পাদক নারী নেত্রী পারভীন আক্তার, হালিশহর থানা সভাপতি শাহীন আক্তার, বন্দর থানা সভাপতি আজমিরা বেগম, সাংবাদিক আবদুল হান্নান হীরা প্রমুখ।

অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন শিশু মোহাম্মদ হাসান। আর নিজেদের স্বপ্ন ও অনুভূতি তুলে ধরেন কৃতি শিক্ষার্থী দীল নূর নিশা এবং অচ্যূত দেবনাথ।বক্তব্যে প্রধান অতিথি বলেন, আমাদেরকে সময়ের চাহিদা পূরণের লক্ষ্যে শিক্ষা নিতে হবে। প্রযুক্তি, বিজ্ঞান ও কারিগরী শিক্ষায় মনোযোগী হতে হবে। বিশ্বের সাথে মানানসই হওয়ার মানসিকতা তৈরি করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে।

উল্লেখ্য, বেসরকারি কল্যাণধর্মী সংস্থা অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ফেসবুক পেইজে অনলাইন রেজিষ্ট্রেশনের মাধ্যমে মনোনীত নগরীর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

যে সিদ্ধান্ত পাল্টে দেয় রাজনৈতিক সমীকরণ

২০২৪ সালের ৪ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক সংকট এক নতুন...

বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...

চট্টগ্রাম বন্দরে কনটেইনার জাহাজ দুর্ঘটনা

চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে কর্ণফুলী নদীর মোহনায় কারিগরি ত্রুটির কারণে...

শেখ হাসিনা ইস্যুতে ভারতকে বার্তা দিল বাংলাদেশ

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা...

৫ আগস্ট ঘিরে নোয়াবের বিশেষ ঘোষণা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র...

সর্বশেষ