back to top

মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে স্কুলছাত্রীর ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড, ধর্ষিতার সন্তানের দায়িত্ব বুঝিয়ে দিলেন আদালত

kbctgbd
১২ জুন ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ

জহিরুল ইসলাম সুমন কুমিল্লা জেলা প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের আটগ্রামে কাজল কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয় এক স্কুলছাত্রী(১৩)। ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর বিষয়টি নজরে আসে পরিবারের । পরে ভুক্তভোগীর বাবা মামলা করেন। ঘটনার চার বছর পর অভিযুক্ত আলাউদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গত ১১ জুন মঙ্গলবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় দেন। রায় ঘোষণার সময় ধর্ষক আলাউদ্দিন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন বরিশাল সদর উপজেলার কুন্ডলী পাড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তিনি দীর্ঘদিন চৌদ্দগ্রাম বাজারে জোনাকি ট্রান্সপোর্টে চাকরির পাশাপাশি আটগ্রামে কসমেটিকস দোকান খুলে ব্যবসা করতেন।

রায়ে বিচারক উল্লেখ করেন, ধর্ষণের শিকার শিশুর গর্ভের সন্তান তার মা কিংবা তার আত্মীয়স্বজনের তত্ত্বাবধানে রাখা যাবে। সন্তান তার বাবা অথবা মা কিংবা উভয় পরিচয়ে পরিচিত হতে পারবে। সন্তানের বয়স ২১ বছর হওয়া পর্যন্ত তার ভরণপোষণের ব্যয় রাষ্ট্র বহন করবে। সন্তানের ভরণপোষণের অর্থ সরকার ধর্ষক আলাউদ্দিনের কাছ থেকে আদায় করতে পারবে। এ ছাড়াও আসামির বিরুদ্ধে আরোপিত অর্থদণ্ডের অর্থ ধর্ষণের শিকার শিশুর ক্ষতিপূরণ হিসাবে গণ্য করা হবে। অর্থ পরিশোধ না করলে আসামির সম্পত্তি নিলামে বিক্রয় করে সেই টাকা ওই শিশুকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার জন্য কুমিল্লা জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে । এসব তথ্য জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (স্পেশাল পিপি) অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত। আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার রাষ্ট্রপক্ষে নিযুক্ত কৌশলী স্পেশাল পিপি এডভোকেট প্রদীপ কুমার দত্ত বলেন, ২০২০ সালের ১৮ জুলাই সকালে এক ছাত্রীকে(১৩) বিশ টাকা নিয়ে আলাউদ্দিনের কসমেটিক দোকানে কাজল কিনতে আসে। এ সময় আলাউদ্দিন ওই কিশোরীকে ধর্ষণ করেন। ঘটনার কয়েক মাস পর ভুক্তভোগী কিশোরী অসুস্থ হয়ে পড়ে। পরে ২০২১ সালের ১১ জানুয়ারি চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওই কিশোরী ২৪ সপ্তাহ ১ দিনের অন্তঃসত্ত্বা বলে জানান চিকিৎসক। এ বিষয়ে ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে সে আলাউদ্দিনের কথা বলে। পরে শিশুর বাবা আলাউদ্দিনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন। থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিন আসামি আলাউদ্দিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। ২০২৩ সালের ৫ এপ্রিল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করে রাষ্ট্রপক্ষে ৭ জন সাক্ষীর সাক্ষ্য ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে মঙ্গলবার সেই মামলায় রায় দিয়েছেন আদালত।

তিনি আরও বলেন, মামলার রায় আমরা সন্তুষ্ট। আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১৫ ধারা অনুসারে তার বিরুদ্ধে আরোপিত অর্থদন্ডের অর্থকে ধর্ষণের শিকার কিশোরীর ক্ষতিপূরণ হিসাবে গণ্য করেছে। দণ্ডিত অর্থ কিশোরী বরাবর পরিশোধ না করলে একই আইনের ১৬ ধারা অনুসারে ক্ষতিপূরণের অর্থ আদায়ের নিমিত্তে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ ওই কিশোরীকে ক্ষতিপূরন হিসেবে পরিশোধ করার জন্য ডিস্ট্রিক্ট কালেক্টর কুমিল্লাকে নির্দেশ প্রদান করেছেন আদালত।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (স্পেশাল পিপি) অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত বলেন, ‘আশা করছি উচ্চ আদালত এই রায় বহাল রাখবেন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...

চট্টগ্রাম বন্দরে কনটেইনার জাহাজ দুর্ঘটনা

চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে কর্ণফুলী নদীর মোহনায় কারিগরি ত্রুটির কারণে...

শেখ হাসিনা ইস্যুতে ভারতকে বার্তা দিল বাংলাদেশ

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা...

৫ আগস্ট ঘিরে নোয়াবের বিশেষ ঘোষণা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র...

ভিনিসিয়ুসকে নিয়ে গুঞ্জন, মুখ খুলল এজেন্সি

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে চলমান দলবদলের...

সর্বশেষ