মোঃআলমগীর আজিজ,টেকনাফ প্রতিনিধিঃ
সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মজুদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য গত ২০ মে হতে আগামী ২৩ জুলাই ২০২৪ ইংরেজী পর্যন্ত মোট ৬৫ দিন সাগরে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ নিষিদ্ধ থাকাকালীন সময়ে আইন অমান্য করায় টেকনাফ সদর ইউনিয়নের পর্যটন বীচে আজ ৯ জুন’২৪ ইংরেজী দুপুর ১২টা এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত চৌধুরী।
উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, টেকনাফ নৌ-পুলিশের ওসি তপন কুমার বিশ্বাস সহ টেকনাফ কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যবৃন্দ।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত চৌধুরী বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।



