back to top

মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় রাজকীয় ভাবে বিদায় দিলেন স্কুলের সিনিয়র শিক্ষককে 

kbctgbd
৯ জুন ২০২৪ ৫:২২ পূর্বাহ্ণ

মো.সোহেল, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

গলায় পুষ্প মাল্য, হাতে সম্মাননা স্মারক ও নানা ধরনের উপহার নিয়ে সুসজ্জিত গাড়ি করে বাড়ি ফিরলেন তিনি। দীর্ঘ ৩১ বছরের কর্মজীবনের শেষ কর্ম দিবসে এভাবেই বাড়ি ফিরে গেলেন শিক্ষক আতাউর রহমান। একজন নিষ্ঠাবান শিক্ষকের পুরস্কার হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আতাউর রহমান”কে এই সম্মাননা জানানো হয়। শনিবার (৮জুন) দুপুর ২টায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের আয়োজনে রাজকীয়ভাবে তার এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তার এ বিদায়ের সময় বিদ্যালয়ে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। এ বিদায় অনুষ্ঠানের শুরুতে সহকারী শিক্ষক মৌলানা নুরুল আমিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মমতাজ আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলটির প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী”র সুযোগ্য সন্তান শাহেদুল মোস্তফা, টেকনাফের সাবরাং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, চকরিয়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হেফাজতুর রহমান। এসময় সিনিয়র শিক্ষক আতাউর রহমানের কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহাদাত হোসেন রাশেল, সিনিয়র শিক্ষক নাজেম উদ্দিন, আব্দুল মন্নান, রীতি রানী শর্মা, সহকারী শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ। পরে বিদায়ী সিনিয়র শিক্ষক আতাউর রহমান তার অনুভূতি ব্যক্ত করেন এবং উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নেন এবং স্কুলের সহকারী শিক্ষক মৌলানা সৈয়দুর রহমানের মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য: শিক্ষার্থী বান্ধব বিদায়ী সিনিয়র শিক্ষক আতাউর রহমান ১৯৯৩ সালে ওই স্কুলে যোগদান করার পর থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন এবং ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দীর্ঘ ২ বছর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তার শিক্ষকতা জীবনে স্কাউট শিক্ষকের দায়িত্ব পালনকালে ৭ জন শিক্ষার্থীকে প্রেসিডেন্ট এ্যাওয়ার্ডের অর্জন এনে দেন। সিনিয়র শিক্ষক আতাউর রহমানের প্রয়াত পিতা মাষ্টার গোলাম নাজের ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ৪১ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...

চট্টগ্রাম বন্দরে কনটেইনার জাহাজ দুর্ঘটনা

চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে কর্ণফুলী নদীর মোহনায় কারিগরি ত্রুটির কারণে...

শেখ হাসিনা ইস্যুতে ভারতকে বার্তা দিল বাংলাদেশ

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা...

৫ আগস্ট ঘিরে নোয়াবের বিশেষ ঘোষণা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র...

ভিনিসিয়ুসকে নিয়ে গুঞ্জন, মুখ খুলল এজেন্সি

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে চলমান দলবদলের...

সর্বশেষ