back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে প্রতিবেশীর মাদকাসক্ত ছেলেকে শাসন করায় বৃদ্ধ খু’ন

kbctgbd
৬ জুন ২০২৪ ১:৪৬ অপরাহ্ণ

সাইফুল ইসলাম তানভীর, আঞ্চলিক প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবেশীর মাদকাসক্ত ছেলেকে শাসন করাই কাল হলো জিন্নত আলী (৬০) জন্য। মাদক সেবনে টাকা দিতে বাবাকে নিষেধ করায় মাদকাসক্ত এক যুবক প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে জিন্নত আলীকে মারাত্মকভাবে রক্তাক্ত যখম করে । বৃহস্পতিবার (৬জুন) ভোর রাতে সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিহতের পরিবার নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী পশ্চিমপাড়া গ্রামে প্রতিবেশি আজহারের ছেলে বাবুল প্রকাশ্যে জিন্নত আলীকে ছুরিকাঘাত করে। চিকিৎসাধীন থাকা অবস্থায় দুই দিন পর তার মৃত্যু হয়।  নিহত জিন্নত ওই গ্রামের মৃত জয়নাল মাদবরের ছেলে ও ৩ সন্তানের জনক।

নিহতের পরিবার ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, প্রতিবেশি আজহার শেখের মাদকাসক্ত ছেলে বাবুল শেখ প্রায় ২ মাস আগে তার বাবার কাছে মাদক কেনার টাকা চায়। এ নিয়ে বাবা ছেলের মধ্যে ঝগড়া লাগে । এ সময় প্রতিবেশি জিন্নত আলী আজহারকে টাকা দিতে নিষেধ করে বাবুলকে শাসন করে। এ ঘটনার জের ধরে বাড়ির পাশের রুবেলের দোকানের সামনে ঘাতক বাবুল জিন্নত আলীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় দোকানদার রুবেলসহ প্রতিবেশিরা তাকে উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর বৃহস্পতিবার ভোর রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই বাবুল ও তার পরিবারের লোকজন ঘর তালাবদ্ধ করে গাঁ ঢাকা দিয়েছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম বলেন, খুনের ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে ৩০৭ ও ৩২৬ ধারায় মামলা দায়ের করে। চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম জিন্নত আলীর মৃত্যু হওয়ায় ওই মামলায় ৩০২ ধারা সংয়োজন করে হত্যা হত্যা মামলা হিসেবে গন্য করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনাকে পাসপোর্ট ছাড়া সহজেই দেশে ফেরার পথ বলে দিলেন আসিফ নজরুল

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য...

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৮৭/৯০) নির্ধারিত সাধারণ...

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের...

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

সর্বশেষ