back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জবির সকলকে স্বাস্থ্যবিমার আওতায় নিয়ে আসা হবে – জবি উপাচার্য

kbctgbd
৩ জুন ২০২৪ ৪:২১ অপরাহ্ণ

ইব্রাহীম খলিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

সোমবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিল্পী খানমের অকাল প্রয়াণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই আশ্বাস দেন।

উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য বিমা চালু হয়েছে বেশিদিন হয়নি। সেখানে শুধু শিক্ষক, কর্মকর্তারা না শিক্ষার্থীরাও বিমার আওতায় রয়েছে। আমরাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবাইকে বিমার আওতায় নিয়ে আসব। স্বাস্থ্য বিমা আমার শিক্ষার্থীদের জন্যও অনেক প্রয়োজন। কারণ, যে কষ্টে তারা থাকে। আর বড় কোনো অসুখ হলে তো আরও সমস্যা।

‘প্রতিদিনই সাহায্যের জন্য আবেদনের চিঠি আসে। যতটা সম্ভব হয় আমরা সাহায্য করি। কিন্তু বেশি ফান্ড তো নেই। তাই স্বাস্থ্য বিমাটা খুব প্রয়োজন। আমরা স্বাস্থ্য বিমাটা নিয়ে আরও আলোচনা করে সিন্ডিকেটের মাধ্যমে পাস করব।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, হলের ক্যানটিনের খাবারের অবস্থা খুবই নাজুক। এসবে পরিবর্তন দরকার। শিক্ষকদের বলব আমাদের শিক্ষার্থীদের প্রতি সুনজর দিবেন। শিক্ষার্থীদের একটি সুন্দর পরিবেশ গড়ে দিতে হবে পড়ালেখার জন্য।শিক্ষক শিল্পী খানমের পরিবারের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব সময় পাশে থাকবে বলে উল্লেখ করেন উপাচার্য।

এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানরা, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন ও সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনাকে পাসপোর্ট ছাড়া সহজেই দেশে ফেরার পথ বলে দিলেন আসিফ নজরুল

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য...

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৮৭/৯০) নির্ধারিত সাধারণ...

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের...

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

সর্বশেষ