back to top

রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নদী থেকে বৃদ্ধা নারীর লা’শ উদ্ধার 

kbctgbd
৩ জুন ২০২৪ ৭:২৮ পূর্বাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ীতে নদী থেকে বদরুন্নেসা (৬৫) নামের এক বৃদ্ধা মহিলার ভাসমান লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। তিনি উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ভাঙ্গার পাড় এলাকার মৃত উস্তার আলীর স্ত্রী। তিনি সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামে তাঁর বাবার বাড়ী থেকে নিখোঁজ ছিলেন।

রবিবার (২ জুন) উপজেলার সাগরনাল ইউনিয়নের কাশিনগর এলাকায় জুড়ী নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়, পরে সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দিপঙ্কর ঘোষ ও জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেন।

সাবেক ইউপি সদস্য মোঃ তারা মিয়া বলেন, সকালে বাড়ীর সামনে নদীতে ওই মহিলার ভাসমান লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। তিনি আরও বলেন, এলাকার লোকজন সকালে বৃদ্ধা মহিলাকে নদীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। লাশ উদ্ধার করার সময় নদীর পাড়ে থাকা একটি চটের ব্যাগ ও একটি লাঠি পেয়েছেন। ব্যাগের মধ্যে এক জোড়া স্যান্ডেল এবং কিছু কাপড় রয়েছে।

এ বিষয়ে জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, জুড়ী নদী থেকে বদরুন্নেসা নামে এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। ওই মহিলার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

৫ দিনজুড়ে বৃষ্টি, বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির...

পেরুতে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে নাজকা লাইনস পরিদর্শনে যাওয়ার পথে...

কোটি টাকায় বিক্রি হলো জিমিনের ব্যবহৃত শার্ট

বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য জিমিন-এর ব্যবহৃত একটি...

ভোজিনহার জন্য রাতারাতি বদলে গেল লিগের নিয়ম!

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার নতুন অধ্যায় শুরু করতে...

এক লাফে বাড়ল স্বর্ণের মূল্য

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক ও স্থানীয়...

সর্বশেষ