back to top

রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে মাদ্রাসার তালাবদ্ধ শ্রেণী কক্ষ থেকে শিক্ষিকার লা’শ উদ্ধার

kbctgbd
২ জুন ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ

সাইফুল ইসলাম তানভীর, আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জঃ

মানিকগঞ্জের সিংগাইরে একটি মাদ্রাসার তালাবদ্ধ শ্রেণীকক্ষ থেকে শ্বাসরোধে হ’ত্যা করা রোকসানা আক্তার (২৪) নামে এক শিক্ষিকার লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ। নি’হ’ত রোকসানা উপজেলার শায়েস্তা ইউনিয়নের আঠারোপাইখা গ্রামের আবেদ আলীর মেয়ে। সে সাহরাইল বাজার সংলগ্ন মদিনা শিশু একাডেমি ও মহিলা মাদ্রাসার শিক্ষিকা ছিলেন।

রবিবার (২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সাহরাইল বাজার সংলগ্ন মদিনা শিশু একাডেমি ও মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭ টার দিকে পুলিশ লা’শটি উদ্ধার করে মর্গে পাঠায়।

জানা যায়, প্রায় ২ বছর ধরে রোকসানা ওই মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। প্রতিদিনের মতো রবিবার সকালে মাদ্রাসায় এসে দুপুর ১২ টা পর্যন্ত ক্লাস নেয়। এরপর প্রাইভেট পড়াতে থাকে। বিকাল ৪ টার দিকে ওই মাদ্রাসার আয়া ফিরোজা বেগম মাদ্রাসায় এসে ৪র্থ শ্রেণির কক্ষটি তালাবদ্ধ দেখতে পায়। এরপর মাদ্রাসার সভাপতি হাফেজ মোঃ নাজমুল হকের কাছ থেকে চাবি এনে ওই কক্ষে প্রবেশ করলে পাটি দিয়ে মুড়ানো ও বেঞ্চ দিয়ে চাপা দেয়া মৃত দেহটি দেখতে পায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গলায় প্লাস্টিকের রশি পেচানো এবং মুখে আঘাতের চিহ্ন ছিলো। তাদের ধারনা পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা শ্বাসরোধে রোকসানাকে হত্যা করেছে।

নিহত‘র পারিবারিক সুত্রে জানা যায়, স্বামীর সাথে বনিবনা না হওয়ায় আগামী ৯ জুন ৪ লাখ টাকায় ডিভোর্স হওয়ার কথা ছিল রোকসানার। এদিকে হত্যা রহস্য উৎঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ, পিবিআই, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মোঃ জিয়ারুল ইসলাম বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে জড়িতদের গ্রেফতার করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

৫ দিনজুড়ে বৃষ্টি, বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির...

পেরুতে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে নাজকা লাইনস পরিদর্শনে যাওয়ার পথে...

কোটি টাকায় বিক্রি হলো জিমিনের ব্যবহৃত শার্ট

বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য জিমিন-এর ব্যবহৃত একটি...

ভোজিনহার জন্য রাতারাতি বদলে গেল লিগের নিয়ম!

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার নতুন অধ্যায় শুরু করতে...

এক লাফে বাড়ল স্বর্ণের মূল্য

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক ও স্থানীয়...

সর্বশেষ