সুবর্ণচর প্রতিনিধি:
জীবনকে একেকজন একেকভাবে দেখেন। আর জীবনের সাফল্যের মানেটাও একেকজনের কাছে একেক রকম। কেউ মোটামুটি স্বচ্ছন্দ কিন্তু অ্যাডভেঞ্চার আর রোমান্টিকতায় পূর্ণ জীবনকে সার্থক মনে করেন। কেউ কেউ অর্থ বিত্তের পেছনে ছুটতেই থাকেন। আবার আমাদের মধ্যে অনেকে আছেন, যারা প্রথা ভাঙাকেই জীবনের মূলমন্ত্র করে নিয়েছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন এর সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম বলেন আমরা সবাই আমাদের মতো করে জীবনের পথে এগিয়ে যেতে চাই। কিন্তু মাঝে মাঝে যে শুধু পারিপার্শ্বিক পরিবেশ, সমাজ বা অন্যদের থেকেই সে পথে বাধা আসে তা নয়। আমরা নিজেরাই অনেক সময় এমন কিছু কাজ করি, বা এমন জীবনদর্শন মেনে চলি যে তা আমাদের নিজেদের জীবন নষ্ট করার জন্য যথেষ্ট। এ যেন অনেকটা নিজের জালে নিজেই আত্মঘাতী গোল দেওয়ার মতো।
নজরুল ইসলাম আরো বলেন নিজের অদম্য সাহস, প্রত্যয় বা ইচ্ছাগুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে লক্ষ্য অর্জনে সুদৃঢ় থাকা উচিৎ।


