সুদর্শন আচার্য্য, মদন নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা মদন উপজেলায় ফুটবল খেলা কে কেন্দ্র করে দু’দল গ্রামবাসী মধ্যে সংঘর্ষে পুলিশ,সাংবাদিক, ও নারি সহ আ’হ’ত প্রায় অর্ধশতাদিক জন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাইটাল ইউনিয়নের কেশজনি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আ’হতরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা রত অবস্থায় রয়েছেও গুরুতর ৯ জন কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্হানীয়এলাকাবাসী সুত্রে জানা যায় শুক্রবার (৩১মে) বিকেলে জয়পাশা ও কেশজানি গ্রামের কিশোরদের মধ্যে কেশজানি গ্রামের খেলার মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয় খেলার সময় কেশজানি গ্রামের আনাছ (১৮) ও জয়পাশা গ্রামের ফারুক (২২) এর সাথে কথা কাটা কাটির এক পর্যায়ে হাতা হাতি হয়।
এরই জের ধরে সন্ধ্যয় জয়পাশা সরকার বাড়ির লোকজনের সাথে কেশজানি গ্রামের সাবেক মেম্বার মাখনের লোকজন মদন নেত্রকোনা মদন সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে মদন থানা পুলিশ ঘটনাস্হলে গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে।এতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্য হলেন শাহাজাহান সিরাজী (এসআই) সামিউল ইসলাম (এসআই) শরিফুল ইসলাম( এসআই) জামিল হোসেন (এএসআই) ওরাসেল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা রত অবস্থায় রয়েছে।এসময় দৈনিক খোলাকাগজের উপজেলা সংবাদ কর্মী আলী আজগর পনির গুরুতর আহত হলে কর্তব্য রত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
প্রায় ঘন্টা ব্যাপি চলা সংঘর্ষে পুলিশ, সাংবাদিক,ও নারী সহ প্রায় অর্ধশতাদিক লোক আহত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার নয়ন চন্দ্র ঘোষ বলেন অনেক রাত পরর্যন্ত অনেক রুগী এসেছে এ পরর্যন্ত ৩৪ জনকে আমরা হাসপাতালে ভর্তী করেছি ৯ জনের অবস্থা আশংকা জনক থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আবার অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে।
মদন থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার বলেন এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমার ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে এখন পরর্যন্ত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


