অংগ্য মারমা,মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
মানিকছড়ি উপজেলা সমবায় কার্যালয় আয়োজনে উপজেলা পর্যায়ে সমবায়ীদের নিয়ে মৎস্য চাষ বিষয়ে খাগড়াছড়ি জেলা সমবায় বাস্তবায়নে দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড নিজস্ব কার্যালয়ে বৃহস্পতিবার (৩০শে মে) দিনব্যাপী উপজেলা সমবায়ীদের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
ভ্রাম্যমান প্রশিক্ষণে শুভে”ছা বক্তব্য রাখেন, দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড প্রতিষ্ঠাতা ও প্রধান নিবার্হী সুইচিংপ্রæ মারমা।
খাগড়াছড়ি জেলা সমবায় অফিসের প্রশিক্ষক, মো. বেলাল হোসাইন’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন, মানিকছড়ি উপজেলা সমবায় অফিসার, মো. আইউবুর রহমান, প্রধান অতিথি উপ¯ি’ত ছিলেন, জেলা সমবায় অফিসার মো: কেফায়েত উল্লাহ খান, মানিকছড়ি উপজেলা সমবায় কার্যালয় সহকারী পরিদর্শক, মো. আবুল কাশেম। ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স প্রশিক্ষক হিসেবে উপ¯ি’ত ছিলেন, মানিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব সরকার।
দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণে দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, গৌতমী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:স’মিল কর্মচারী সমবায় সমিতিসহ উপজেলা সমবায় অন্তর্ভূক্ত পাঁচটি সমবায়ী ২০ জন সদস্য অংশগ্রহন করেন।


