সুদর্শন আচার্য্য, মদনে নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার মদনে ৫জন কৃষকের মাঝে কৃষি ঋণ বিতরণ করেছে ব্যাংক এশিয়া। মঙ্গলবার দুপুরে পপি সৌহার্দ্য থ্রি প্লাস এর আঞ্চলিক কার্যালয় এ ঋণ বিতরণ করা হয়। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পপি সৌহার্দ্য ত্থ্রি প্লাস কিশোরগঞ্জ ও নেত্রকোনার প্রোগ্রাম ব্যবস্থাপক কৃষিবিদ শেখ কামরুল হোসেন, ব্যাংক এশিয়ার জেলা ব্যবস্থাপক আব্দুল মোতালেব, ব্যাংক এশিয়ার আর এম (এসেস্ট লোন) নির্মল চন্দ্র দাস, ব্যাংক এশিয়ার এজেন্ট পরিতোষ দাস, ব্যাংক এশিয়ার উপজেলা অফিসার মোঃ আকরাম হোসেন, পপি সৌহার্দ্য থ্রি প্লাস এর প্রজেক্ট অফিসার সাইদুর রহমান প্রমূখ। এ সময় বিভিন্ন এলাকার ভিএসএলএ সদস্য গ্রুপের লোকজন উপস্থিত ছিলেন। পপি সৌহার্দ্য থ্রি প্লাস এর ভিএসএলএ গ্রুপের সদস্যদের দশ টাকার একাউন্টের মাধ্যমে পাঁচ জনকে পরিক্ষামূলক এ কৃষি ঋণ প্রদান করা হয়।


