back to top

রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট কিনতে গিয়ে গণপিটুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান

kbctgbd
২১ মে ২০২৪ ৬:১১ অপরাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে টাকা বিলি করতে গিয়ে গণপিটুনি খেয়েছেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ছালেক মিয়া।

রোববার (১৯ মে) সন্ধ্যায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর চা বাগানের হাইতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছালেক মিয়া মুন্সিবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের র‌ওনক আহমদ অপুর সমর্থক।

জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী র‌ওনক আহমদ অপুর সমর্থনে কাজ করছেন মুন্সিবাজার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া। নির্বাচনী প্রচারণার শেষ দিনে রোববার ছালেক মিয়া ও তার ভাই বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বাবলু আহমদকে নিয়ে প্রাইভেটকারে করে চা বাগান এলাকায় যান। ওই সময় মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর পক্ষে টাকা বিলি করতে দেখে শ্রমিকরা বাঁধা দেন। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা ছালেক মিয়াকে গণপিটুনি দেন। পরে তিনি পালিয়ে চা শ্রমিক ফটিক কুর্মির বাড়িতে আশ্রয় নেন। প্রায় ২ ঘণ্টা তাকে অবরুদ্ধ করে রাখেন চা শ্রমিকরা। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠায়।

ফটিক কুর্মি বলেন, শুনেছি চেয়ারম্যান ছালেক বাগানে টাকা বিতরণ করে ভোট কিনছিলেন। শ্রমিকরা তাকে পিটিয়ে ধাওয়া করলে তিনি আমার বাড়িতে আশ্রয় নেন।

চা শ্রমিক নিয়তি রিকমন বলেন, ছালেক মিয়া আমাদের পাঁচশত টাকা করে দিয়ে মোটরসাইকেলে ভোট দিতে বলেন। আমরা রাজি হইনি। টাকা দেওয়ায় তাকে মানুষ মেরেছে।

রাজনগর থানার ওসি (তদন্ত) মির্জা মাজহারুল আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। আহত চেয়ারম্যানকে উদ্ধার করে নিয়ে আসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কোটি টাকায় বিক্রি হলো জিমিনের ব্যবহৃত শার্ট

বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য জিমিন-এর ব্যবহৃত একটি...

ভোজিনহার জন্য রাতারাতি বদলে গেল লিগের নিয়ম!

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার নতুন অধ্যায় শুরু করতে...

এক লাফে বাড়ল স্বর্ণের মূল্য

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক ও স্থানীয়...

চালু হচ্ছে বহু সুবিধার ‘প্রবাসী কার্ড’

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী বাংলাদেশিদের আরও উৎসাহিত করতে...

মেট্রোস্টেশনের ময়লার ঝুড়িতে মিলল ‘বোমাসদৃশ’ বস্তু

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে মেট্রোরেল স্টেশনের ভেতরে একটি ময়লার...

সর্বশেষ