back to top

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় বন বিভাগের জায়গা নিয়ে দুপক্ষের সংঘর্ষের আশংকা 

kbctgbd
১৬ মে ২০২৪ ৫:৪২ পূর্বাহ্ণ

পেকুয়া প্রতিনিধিঃ

পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে বন বিভাগের জায়গা নিয়ে দুপক্ষের সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন মূহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ বিদ্যমান।

জানাযায়, ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জারুলবনিয়া দক্ষিণ জুম বিলেজার পাড়া এলাকার ছাবের আহমেদের পুত্র (দুবাই প্রবাসী) মোঃ রমিজ উদ্দিন একই এলাকার আমির হোছাইন থেকে তাহার জীবদ্দশায় নয় বছর পূর্বে পঁহারচাদা বন বিভাগের আওতাধীন ৩০শতক জমি নন জুডিশিয়াল স্ট্যাম্প মূলে ক্রয় করেন। বর্তমানে খরিদা মূলে প্রবাসী মোঃ রমিজ উদ্দিন চুক্তিপত্রের চৌহদ্দী মোতাবেক দখলে আছে। তবে মোঃ রমিজ উদ্দিন প্রবাসে থাকায় এবং বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে উক্ত খরিদা জমিতে কোন সংস্কার না করায় জায়গাটি পরিত্যাক্ত। এই সুবাদে জমির বিক্রয় দাতা

মৃত আমির হোছাইন ছেলে পরধন লোভী, দখলবাজ বাদশা মিয়া ওই জায়গায় লোলুপ দৃষ্টি দেয় এবং জায়গাটি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। গত সোমবার বিকেল ৫টায় খরিদীয়া জায়গায় রমিজ উদ্দিনের ভাই ছমি উদ্দিন দুইজন দিনমজুর নিয়ে জায়গায় কাজ করছিলেন। এসময় বাদশা মিয়ার মেয়ের জামাই বাংলাদেশী নাগরিক পরিচয়কারী প্রবাসী ইউনুছ জলিল (প্রকাশ রোহিঙ্গা জলিল), বাদশা মিয়া, তাঁর মেয়ে রহিমা আকতার দিন মজুরদের উপর হামলা চালায়। এঘটনায় ছরওয়ার আলম (৩০) ও মোঃ আবু হানিফ(১৯) গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার জের ধরে দুপক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। এদিকে ছমি উদ্দিন বাদি হয়ে হামলাকারীদের বিরুদ্ধে পেকুয়া থানায় অভিযোগ দায়ের করেন।

ছমি উদ্দিন জানান, ইউনুচ জলিল আমেরিকা প্রবাসে থাকাকালীন সময়েও আমার ভাইয়ের খরিদকৃত জমির ছাফ বিক্রয় চুক্তিপত্র তাঁর শ্বশুর বাদশা মিয়ার নিকট ফেরত বলেন। না দিলে আমাকে এবং স্বপরিবারে প্রাণে হত্যার হুমকি ধমকি দিয়ে আসছে। প্রতিপক্ষ পরধন লোভী, শঠ, প্রতারক, মিথ্যাবাদী, দাঙ্গা-হাঙ্গামা সৃজনকারী, নিরীহ মানুষের জমি-জমা জবর দখলকারী এবং ভূমি দস্যু প্রকৃতির লোক হয়। এরা আমার ভাইয়ের খরিদীয়া ও ভোগ দখলীয় জায়গা জবর দখলে নিতে পাঁয়তারা করছে। ঘটনারদিন তাঁরা আমার নিয়োগকৃত দিন মজুরদের হামলা করে।

এ বিষয়ে বাদশা মিয়া বলেন, বিরোধীয় জায়গা তাঁর পৈত্রিক জায়গা। এটি রমিজ উদ্দীনকে বিক্রি করা হয়নি। তাঁদের উপর হামলার কোন ঘটনা ঘটেনি। উল্টো তাঁরাই আমাদের উপর হামলা করেছে। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ পৃথক দুটি অভিযোগ পাওয়ার কথা শিকার করে বলেন, একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনাকে পাসপোর্ট ছাড়া সহজেই দেশে ফেরার পথ বলে দিলেন আসিফ নজরুল

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য...

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৮৭/৯০) নির্ধারিত সাধারণ...

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের...

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

সর্বশেষ