back to top

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটার আইচ মোল্লার নেতৃত্বে সিংগাইরে প্রাইভেট হাসপাতালে হামলা

kbctgbd
১৪ মে ২০২৪ ২:৫০ অপরাহ্ণ

মোঃ সাইফুল ইসলাম তানভীর,মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি :

অনূর্ধ্ব ১৯ আলোচিত ক্রিকেট খেলোয়াড় আইচ মোল্লার নেতৃত্বে নিজ এলাকা মানিকগঞ্জের সিংগাইরে একটি প্রাইভেট হাসপাতালে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । হামলা হওয়া সিংগাইর ক্লিনিক অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টার হাসপাতালটি পৌর সদরের বাসষ্ট্যান্ডের দক্ষিণ পাশে অবস্থিত।

মঙ্গলবার (১৪ মে) সকাল ১১ টার দিকে আইচ মোল্লার নেতৃত্বে ১০/১২ জন ওই হাসপাতালে ঢুকে হামলা চালিয়ে স্টাফদের বেধড়ক মারপিট  করে। আইচ মোল্লা ছাড়াও কাউছার ও আবিরের পরিচয় নিশ্চিত করতে পেরেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। হামলায় অংশ নেয়া অন্যান্যদের সিসি ফুটেজ দেখে পরিচয় জানার পর জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিবেন বলে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল ইসলাম পলাশ জানান। প্রাথমিকভাবে ৩ হামলাকারীর পরিচয় জানতে পেরেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারা  হচ্ছে-পৌর এলাকার আজিমপুর মহল্লার মৃত নুরু মোল্লার ছেলে ক্রিকেটার আইচ মোল্লা (২১), মৃত সামসুল মীরের ছেলে কাউছার মীর (২২) ও করম আলী মীরের ছেলে আবির হোসেন মীর (২২)

মারপিটের শিকার ওয়ার্ড বয় সাকিব আহমেদ অভিযোগ করে বলেন, সকাল ১১ টার দিকে জনৈক সন্তান সম্ভাবা রোগীর চিকিৎসা নিয়ে তার আত্মীয় স্বজনের সাথে তর্ক বিতর্ক হয়। এরপর ওই রোগী এ হাসপাতালে চিকিৎসা না নিয়ে অন্যত্র চলে যায়। এ ঘটনার জের ধরে ক্রিকেটার আইচ মোল্লা, কাউছার মীর ও আবির হোসেন মীরসহ ১০ -১২ জন হাসপাতালে ঢুকে অতর্কিতভাবে আমাদেরকে মারপিট করে। এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষের দাবী মারধরে আহত হয়েছে ওয়ার্ড বয় সাকিব আহমেদ, নার্স অঞ্জনা ও রেখা। তাদের সকলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

অভিযুক্ত আইচ মোল্লা মোবাইল ফোনে বলেন,এটা একটি এ্যাক্সিডেন্ট, ঘটনাটি মীমাংসা হয়েছে।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সবজির দাম আকাশছোঁয়া, মরিচের কেজি ৪০০!

টানা বৃষ্টি, কিছু এলাকায় বন্যা এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের...

৩.৪ বিলিয়ন ডলারের সেতু প্রকল্পের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র

প্রায় ৩.৪ বিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য দুটি মেগা সেতু...

ডিএমপির চিরুনি অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪৩৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে...

ট্রেলারেই ঝড় তুলল ৪ হাজার কোটি রুপির সিনেমা

ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর একটি হিসেবে আলোচনায় থাকা পৌরাণিক...

৩.৪ বিলিয়ন ডলারে দুই মেগা সেতু নির্মাণের প্রস্তাব জাপানের 

দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)...

সর্বশেষ