back to top

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

kbctgbd
১১ মে ২০২৪ ৫:৩৩ অপরাহ্ণ

জহির সিকদার,আশুগঞ্জ(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলতি বছরের অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। শনিবার (১১ মে) দুপুরে আশুগঞ্জ উপজেলা খাদ্য-গুদামে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মোঃ মঈন উদ্দিন মঈন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রউফ এবং খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (এলএসডি) মোঃ সোলাইমান মিয়াসহ চাতালকল ও অটো রাইস মিল মালিক সমিতির নেতৃবৃন্দ।

উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে ৪৫ টাকা দরে ৪৫ হাজার ৫৩১মেট্রিক টন সিদ্ধ চাল, ৪৪ টাকা দরে ৪ হাজার ৪৯৬ মেট্রিক টন আতপ  চাল এবং ৩২ টাকা দরে ৪১৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। ধান-চাল সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

অভিযান কার্যক্রমের উদ্বোধনকালে মঈন উদ্দিন মঈন এমপি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সঠিক সময়ে বোরো ধান-চাল সংগ্রহ করতে হবে। ধান ও চালের গুণগতমান যাতে ভালো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ ব্যাপারে কোনো আপস করা হবে না বলে তিনি সংশ্লিষ্টদের স্পষ্ট জানিয়ে দেন।

এ দিকে  উদ্বোধন অভিযান কার্যক্রমের শেষে উপজেলা খাদ্য গোদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (এলএসডি) মোঃ সোলাইমান মিয়া জানান, ধান-চালের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে পারব বলে আশা করছি। লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহের জন্য মিলারদের সঙ্গে চুক্তি হয়েছে। আশা করছি চুক্তি অনুযায়ী আমরা তাদের কাছ থেকে চাল পাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ডিএমপির চিরুনি অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪৩৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে...

ট্রেলারেই ঝড় তুলল ৪ হাজার কোটি রুপির সিনেমা

ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর একটি হিসেবে আলোচনায় থাকা পৌরাণিক...

৩.৪ বিলিয়ন ডলারে দুই মেগা সেতু নির্মাণের প্রস্তাব জাপানের 

দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)...

আমিষের বাজারে লাগামহীন দাম

দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে নিত্যপ্রয়োজনীয় আমিষজাত পণ্যের দামে আবারও...

সমুদ্রপথের নিরাপত্তায় সৌদির নতুন জোটে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক বাণিজ্য ও...

সর্বশেষ