back to top

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে সায়েদুল ও সাইদুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

kbctgbd
৮ মে ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি:

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর উপজেলায় মোঃ সায়েদুল ইসলাম ও দেওয়ান সাইদুর রহমান উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (৮মে) দিনভর ভোট গ্রহণ শেষে বিকেল ৪টার পর বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী তারা চেয়ারম্যান নির্বাচিত হন।ঘোষিত ফলাফল অনুযায়ী জানা যায়,সিংগাইর উপজেলার সবগুলো কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে বিজয়ী মোঃ সায়েদুল ইসলাম – উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য মানিকগঞ্জ জেলাআওয়ামী লীগ। কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৪৭,৯৮৮ ভোট এবং পরাজিত পার্থী হাজী মোঃ আব্দুল মাজেদ খান- সহ-সভাপতি মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ ও বলধারা ইউপির সাবেক চেয়ারম্যান আনারস প্রতীকে পেয়েছেন ৩৮,২১৪ ভোট ।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী মোঃ রমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক সিংগাইর উপজেলা আওয়ামী যুবলীগ, তালা প্রতীকে পেয়েছেন ৪৫,৭৫৮ ভোট এবং আবদুস সালাম, সাবেক সদস্য মানিকগঞ্জ জেলা ছাত্র লীগ, মাইক প্রতীকে পেয়েছেন ৩০,৬২৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আনোয়ারা খাতুন, সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগ, হাঁস প্রতীকে পেয়েছেন ৬৯,৬৮১ ভোট এবং পরাজিত প্রার্থী আফরোজা খান লিপি, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি, কলসি প্রতীকে পেয়েছেন২২,৮২৮ ভোট ।

অপরদিকে হরিরামপুর উপজেলার ৬৫ টি কেন্দ্রের সবগুলোর ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী দেওয়ান সাইদুর রহমান, হরিরামপুর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩১,৮৪৮ ভোট এবং পরাজিত প্রার্থী মো. সাদ্দাম হোসেন , সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২০,১৬৪ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী মোঃ: বিল্লাল হোসেন, আহবায়ক, হরিরামপুর উপজেলা কৃষক লীগ,বই প্রতীকে পেয়েছেন ১৯,১০৪ ভোট এবং পরাজিত প্রার্থী মোশারফ হোসেন, নির্দলীয়,চশমা প্রতীকে পেয়েছেন১৫,১৬৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী শামীমা আক্তার চায়না, সাধারণ সম্পাদক- উপজেলা মহিলা আওয়ামীলীগ,ফুটবল প্রতীকে পেয়েছেন ২৯,৩৩২ ভোট এবং পরাজিত প্রার্থী জোসনা বেগম, সাধারণ সম্পাদক- গোপীনাথপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ,হাঁস প্রতীকে পেয়েছেন ২০,৫০১ ভোট।

উল্লেখ্য , সিংগাইর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৩ হাজার ৭০৩ জন। নারী ভোটার ১ লাখ ৩১ হাজার, ৩৮৭ ও   তৃতীয় লিঙ্গ ৩ জন। অপরদিকে হরিরামপুর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৬০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৩৩৪ জন; নারী ভোটার ৭০ হাজার ২৩৪ জন এবং হিজড়া ভোটার একজন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

৩.৪ বিলিয়ন ডলারে দুই মেগা সেতু নির্মাণের প্রস্তাব জাপানের 

দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)...

আমিষের বাজারে লাগামহীন দাম

দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে নিত্যপ্রয়োজনীয় আমিষজাত পণ্যের দামে আবারও...

সমুদ্রপথের নিরাপত্তায় সৌদির নতুন জোটে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক বাণিজ্য ও...

বিশ্বকাপ বয়কটের হুমকি ইউরোপের ৫৫ দেশের!

ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপকে ঘিরে নতুন করে বড় ধরনের...

আগস্ট মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার...

সর্বশেষ