back to top

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকছড়ি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হলেন- মো. জয়নাল আবেদীন পুরুষ ভাইস চেয়ারম্যান চলাপ্রু মারমা নিলয়, মহিলা ভাইস চেয়ারম্যান নূর জাহান আফরিন লাকি 

kbctgbd
৮ মে ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ

অংগ্য মারমা,মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন। বুধবার সকাল থেকে ২১ টি ভোট কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারের ভীড় দেখা গেছে। বিকেল ৪টা নাগাদ মোট ভোটার ৫৫০৭৪ ভোটের মধ্যে কাস্টিং হয়েছে ৩০৩৯৪ ভোট( ৫৫.১৮শতাংশ)।

ভোট শতভাগ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হয়েছে। বিদায়ী ও নবনির্বাচিত চেয়ারম্যান এবং উপজেলা আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন পেয়েছেন ২২ হাজার ৪৬২ ভোট ও নিকটতম প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৩৬১ ভোট ।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়। তিনি পেয়েছেন ১০ হাজার ২২৩ ভোট। তাঁর নিকটতম উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু। তিনি পেয়েছেন ৯ হাজার ৫২১ ভোট। অন্যদিকে ভাইস চেয়ারম্যান মহিলা পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আ.লীগ নেত্রী নূর জাহান আফরিন লাকি। তিনি পেয়েছেন ১৭ হাজার ৬৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ও সাবেক ভাইস চেয়ারম্যান( ৪র্থ উপজেলা পরিষদ) রাহেলা আক্তার পেয়েছেন ১১ হাজার ৬০ ভোট।

রাত সাড়ে ৮ টায় দিকে বেসরকারি ফলাফল ঘোষণায় উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন।

এদিকে উপজেলার গভামারা সরকারি উচ্চ বিদ্যালয়, তিনটহরী উচ্চ বিদ্যালয়, বড়ডলু কঞ্জুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদান ও সহায়তার অভিযোগে ৫ ব্যক্তিকে ২২হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান এদের মধ্যে ৩জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

অভিযুক্তরা হলেন, উপজেলার গভামারা এলাকার মো. সম্রাট (১৮), মো. ইউসুফ আলী(৩৩) ও তিনটহরী মাস্টার পাড়ার মো. রানা (২২)। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আমিষের বাজারে লাগামহীন দাম

দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে নিত্যপ্রয়োজনীয় আমিষজাত পণ্যের দামে আবারও...

সমুদ্রপথের নিরাপত্তায় সৌদির নতুন জোটে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক বাণিজ্য ও...

বিশ্বকাপ বয়কটের হুমকি ইউরোপের ৫৫ দেশের!

ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপকে ঘিরে নতুন করে বড় ধরনের...

আগস্ট মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার...

খুব শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

দেশের স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব ও প্রতিরোধভিত্তিক করতে শিগগিরই এক...

সর্বশেষ